কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতের কাজ সেরে বাড়ি ফিরেছিলেন স্বামী। কিন্তু বাড়িতে ঢুকেই স্ত্রীকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত স্ত্রীর খোঁজ মিলল পাশের এক প্রতিবেশীর ঘরে। সেখানে তাঁকে অন্য এক যুবকের সঙ্গে দেখে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে স্বামীর। এর পরেই শুরু হয় অশান্তি। সেই বিবাদ যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা হয়তো কেউই ভাবতে পারেননি।

ঘটনাটি পঞ্জাবের লুধিয়ানার বিলগা এলাকার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হরদই জেলার বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে স্ত্রী ও দেড় বছরের দুই যমজ কন্যাকে নিয়ে লুধিয়ানায় থাকতেন। একটি ট্রাক্টরের যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন তিনি। প্রায় পাঁচ মাস আগে তাঁর গ্রামেরই ঘনশ্যাম নামে এক যুবক সেখানে থাকতে আসেন। এরপর থেকেই স্ত্রী ও ঘনশ্যামের ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ তৈরি হয় স্বামীর মনে। এই নিয়ে দাম্পত্য অশান্তি বাড়তে থাকে। 

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অভিযোগ, মঙ্গলবার রাতে কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাত প্রায় একটা নাগাদ ফিরে এসে স্ত্রীকে ঘরে না পেয়ে প্রতিবেশীর ঘরে খোঁজ করতে যান। সেখানে ঘনশ্যামের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি তাঁর। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  প্রথমে বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। পরে ছুরি দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন। ধস্তাধস্তির সময় তাঁর নিজের গলাতেও ছুরির আঘাত লাগে। আহত স্বামী ও স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্ত্রীর অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ