হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের টানাপোড়েন যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তারই মর্মান্তিক ছবি  ফের একবার প্রকাশ্যে এসেছে। শাশুড়িকে দেখতে স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন জামাই। কিন্তু সেই হাসপাতালেই ওত পেতে ছিল মৃত্যু। নিজের শ্যালকের হাতে প্রাণ গেল এক ব্যক্তির। অভিযোগ, বাবার কাছ থেকে জামাইবাবু আর্থিক সাহায্য পান, এই সন্দেহ থেকেই দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল অভিযুক্ত শ্যালকের মনে। শেষ পর্যন্ত সেই ক্ষোভই পরিণত হল রক্তক্ষয়ী সংঘর্ষে। শুধু জামাইবাবুকেই নয়,  নিজের দিদিকে ছুরি দিয়ে আঘাত করেছে অভিযুক্ত যুবক।    

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজস্থানের কোটা শহরের একটি হাসপাতালে। মৃত ব্যক্তির নাম মৌলিক জৈন (৩৯)। তিনি কোটার তালওয়ান্ডি এলাকার বাসিন্দা এবং পারিবারিক গয়নার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযুক্ত শ্যালকের নাম কপিল জৈন। পুলিশ ইতিমধ্যেই তাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌলিক জৈনের শ্বশুরবাড়ির সঙ্গে দীর্ঘদিন ধরেই আর্থিক বিষয় নিয়ে বিবাদ চলছিল। অভিযুক্ত কপিলের সন্দেহ ছিল, তাঁর বাবা নিজের জামাই মৌলিককে নিয়মিত আর্থিক সাহায্য করেন। এই বিষয়টি নিয়েই দু’জনের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়েছে। এমনকী, গত আগস্ট মাসে কপিল ফোনে মৌলিককে হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ। মৌলিকের বাড়িতে গিয়েও অশান্তি করেছিলেন। সেই সময় পুলিশ কপিলকে গ্রেফতার করেছিল। পরে পরিবারের সদস্যরা দু’জনকে বসিয়ে মীমাংসা করানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও বিবাদের স্থায়ী সমাধান হয়নি। 

আরও পড়ুন: মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, বুধবার রাতে বাইকে যাওয়ার সময় পড়ে যান মৌলিকের শাশুড়ি। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর চোট লাগে। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে শাশুড়িকে দেখতে হাসপাতালে যান মৌলিক।   ICU-র বাইরে তাঁর সঙ্গে দেখা হয় কপিলের। পুরনো আর্থিক বিবাদ নিয়ে ফের দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই ছুরি বের করে মৌলিকের বুকে আঘাত করেন কপিল। গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌলিকের। স্বামীর উপর হামলা হতে দেখে দু’জনের মধ্যে ঝামেলা থামানোর চেষ্টা করেন মৌলিকের স্ত্রী। সেই সময় নিজের  দিদির উপরও ছুরি নিয়ে হামলা চালান কপিল। এরপরই হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাদাবাড়ি থানার পুলিশ। অভিযুক্ত কপিল জৈনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর