PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বরানগরে ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউ খুনের ঘটনায় তাঁর প্রেমিক-কে ভিন রাজ্য থেকে গ্রেফতার করল পুলিশ। দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের বাইরে থেকে অভিযুক্ত ধরমবীরকে গ্রেফতার করে পুলিশ। বরানগর থানার এক সাব-ইনস্পেক্টরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সূত্রের দাবি, পাবজি গেমকে কেন্দ্র করে বিবাদের জেরেই অঞ্জলিকে খুন করে পালিয়ে যায় সে। অঞ্জলিকে খুনের পর পলাতক ছিল ধরমবীর। তার খোঁজে রীতিমত হন্যে হয়ে ময়দানে নেমেছিল তদন্তকারীরা। অবশেষে তাকে পাকড়াও করা হয়েছে। তবে অনলাইন এই পাবজি গেম খেলার বিষয়ে কি এমন হল যার কারণে এমন নৃশংস ঘটনা ঘটাল অভিযুক্ত? সেই বিষয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই তাকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বরানগর থানার ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনের ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। ২৬ বছর বয়সি ওই তরুণীর বাড়ি ডানলপ এলাকায়। সূত্রের দাবি, ধৃত যুবকও পাবজি খেলায় আসক্ত। জানা গিয়েছে, বরানগরে অঞ্জলির যাওয়ার বিষয়টি আগে থেকেই জানতেন প্রেমিক ধরমবীর। খুনের পরে মৃতার মোবাইল থেকেই পরিবারের সদস্যদের মেসেজ করে সে। সেই সূত্র ধরেই মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, বার বার ফোনটি সুইচ অন অফ করে অবস্থান বদল করছিল অভিযুক্ত ধরমবীর। তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এই কৌশল নিয়েছিল সে, এমনটাই অনুমান।

আরও পডুন: IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

যদিও দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের বাইরে থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বরানগর থানার পুলিশের একটি স্পেশ্য়াল টিম। ঘটনার পর পলাতক প্রেমিক মৃতা তরুণীর ফোন ব্যবহার করে ক্রমাগত পরিবারের সঙ্গে যোগাযোগ করছিল। টাওয়ার লোকেশন বদলের কারণে বেশ কয়েকবার তাকে ধরার চেষ্টা করা হলেও হাতে আসছিল না অভিযুক্ত। অবশেষে গতকাল, বৃহস্পতিবার রাতে ওই অভিযুক্তকে ধরে তদন্তকারী দল।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে