সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই নিউটাউনে জনবহুল এলাকা থেকে এক নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুলগ্ন দে। নিউটাউন সেন্ট্রাল মলের সামনের ওয়াচ টাওয়ারে রাত্রিকালীন নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। স্থানীয়দের কথায়, রাতের ডিউটি শেষ করে আজ, শুক্রবার সকালে বাথরুমে যাওয়ার সময়ে তিনি দেখতে পান জল নেই। এরপর জলের পাম্প চালাতে গিয়েই বিপত্তি ঘটে।

অভিযোগ, পাম্পের কাছে অসুরক্ষিত অবস্থায় থাকা খোলা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন সুলগ্ন। সকালের ডিউটিতে আসা নিরাপত্তারক্ষী দেখেন মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন সুলগ্নবাবু। তখনই স্থানীয়দের ডেকে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির অধীনস্থ বিজনেস ক্লাব ও ওয়াচ টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানে কীভাবে অসুরক্ষিত অবস্থায় বিদ্যুৎবাহী তার পড়ে ছিল! নিরাপত্তারক্ষীদের কাজের জায়গায় ন্যূনতম বৈদ্যুতিক সুরক্ষার ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা ঘটনায় দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠছে।

আরও পডুন: PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে