রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এক মুহূর্তের অসতর্কতা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, ফের তার মর্মান্তিক ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানে। রেললাইন পারাপার করতে গিয়ে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। শুক্রবার সকালে বর্ধমান-আসানসোল রেলপথের খানা জংশন স্টেশনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম পূজা দাস (৩০)। তাঁর মেয়ের নাম পল্লবী দাস (১২)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামে। পুজোর ছুটিতে মেয়েকে নিয়ে গলসির পারাজ গ্রামে বাপের বাড়িতে গিয়েছিলেন পূজা। শুক্রবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার উদ্দেশ্যে খানা জংশন স্টেশনে পৌঁছেছিলেন তিনি।

আরও পড়ুনঃ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

স্থানীয়দের তরফে জানা গিয়েছে , সেই সময় সিগন্যালের বিষয়টি খেয়াল না করেই মা ও মেয়ে রেললাইন পারাপার করতে যান। ঠিক তখনই ওই লাইন দিয়ে আসছিল ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। দুর্ঘটনায় দু’জনেরই দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে বর্ধমান স্টেশনের জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে। পূজার বাবা বাপি দাস-সহ পরিবারের সদস্যেরা বর্ধমান স্টেশনে গিয়ে মা ও মেয়েকে শনাক্ত করেন। পরে নিয়ম মেনে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়। মা ও মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কৃষ্ণবাটি ও পারাজ গ্রাম। 

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত