শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিয়ের মরশুম হোক কিংবা যেকোনো উৎসব , সোনা-রুপোর দামের দিকে নজর থাকে অনেকেরই। বিশেষ করে যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে প্রতিদিনের সোনা-রুপোর বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক দিন ধরে সোনা ও রুপোর দামের ওঠানামা অব্যাহত। কখনও এক ধাক্কায় অনেকটা দাম কমছে, আবার পরের দিনই দেখা যাচ্ছে উল্টো ছবি। ফলে গয়না কেনার পরিকল্পনা থাকলে প্রতিদিনের দর দেখে নেওয়া জরুরি। শনিবার, ১৪ নভেম্বর কলকাতার বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত? কত টাকায় বিকোচ্ছে রুপো? 

শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। শনিবার সেই দর বেড়ে হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ২৭০ টাকা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২ হাজার ৮৭০ টাকা। অন্য দিকে, ২২ ক্যারেট গয়না সোনার দামে কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ২৮ হাজার ৪৯০ টাকা। শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ, এক দিনে দাম বেড়েছে প্রায় ২ হাজার  টাকা। সোনার পাশাপাশি কলকাতায় শনিবার এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৮২৫ টাকা। 

আরও পড়ুনঃ কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

তবে মনে রাখতে হবে, প্রকাশিত এই দর মূলত বাজারের নির্দেশক মূল্য। গয়না কেনার সময়ে এর সঙ্গে ৩ শতাংশ পণ্য ও পরিষেবা কর (জিএসটি), মজুরি এবং নকশা তৈরির খরচ যুক্ত হতে পারে। ফলে দোকান থেকে গয়না কেনার চূড়ান্ত অঙ্ক কিছুটা বেশি হবে। কেনাকাটার আগে সংশ্লিষ্ট সোনার দোকান থেকে দিনের দর জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে