আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

Share:

নিজস্ব প্রতিনিধি:  কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায় আর্থিক লাভ, নাকি ব্যক্তিগত সম্পর্কে নতুন কোনও জটিলতা? দিন কেমন কাটবে তা জানতে আগ্রহী সকলেই। কারও সামনে খুলতে পারে উন্নতির নতুন দরজা, আবার কারও ক্ষেত্রে সামান্য ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে আর্থিক ক্ষতি। জেনে নিন শনিবার (১৪ নভেম্বর) মেষ থেকে মীন রাশির জাতক-জাতিকাদের দিন কেমন কাটবে। 

মেষ (Aries)

উৎসাহ ও সাফল্যের দিন হতে পারে। ভাগ্যের সহায়তায় নিজের দায়িত্বগুলি ভালভাবে পালন করতে পারবেন। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকলে সময়টি অনুকূল। ভ্রমণের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সক্রিয়তা বাড়বে এবং বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পড়াশোনা ও আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে।

বৃষ (Taurus) 

অত্যন্ত বুঝেশুনে চলতে হবে। বিশেষ করে ব্যবসায় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কোনও চুক্তিতে সই করার আগে সমস্ত দিক ভালভাবে যাচাই করে নিন।  প্রলোভনে পড়লে আর্থিক ক্ষতির আশঙ্কা। পরিবারের সদস্যদের পরামর্শ  কাজে আসতে পারে। অতিরিক্ত কাজের চাপ নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের দিকেও নজর দিন। 

মিথুন (Gemini)

দিনটি ইতিবাচক হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে   সক্রিয়তা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। শিল্প ও ব্যবসায়িক কাজেও গতি আসতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বজায় থাকবে। জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ পাবেন। তবে কোনও বিষয়ে অতিরিক্ত জেদ করবেন না।

কর্কট (Cancer)

কর্মক্ষেত্রে দায়িত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ চুক্তি বা ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। পরিশ্রম করলে ভাল ফল পাওয়ার সম্ভাবনা। আর্থিক লেনদেন ও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। বাজেট মেনে খরচ করলে উপকৃত হবেন।  ধৈর্য ধরে কাজ করুন। 

 সিংহ (Leo)

আজ অনেকগুলি সুখবর পেতে পারেন। বন্ধু ও কাছের মানুষের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্র ও ব্যবসায় উৎসাহ বজায় থাকবে। বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা। পুরনো মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা। আর্থিক লাভ হতে পারে।  সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। 

কন্যা (Virgo)

কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। পেশাগত দায়িত্ব ভালভাবে পালন করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। তবে আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করে নিন। গুরুজনদের পরামর্শ  কাজে লাগতে পারে।   

তুলা (Libra)

শনিবার উন্নতির নতুন সুযোগ আসতে পারে। কেরিয়ার ও ব্যবসায়  উন্নতির সম্ভাবনা। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজগুলি সম্পন্ন করতে পারবেন।  নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। সমাজে আপনার সম্মান ও প্রভাব বাড়ার সম্ভাবনা।  কাছের মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। তবে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য  রাখুন। 

বৃশ্চিক (Scorpio)

পারিবারিক দিক থেকে সময় বেশ ভাল কাটতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং কাছের মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন। বাড়িতে সুখ-শান্তি ও ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। কোনও শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে।  নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করুন।

ধনু (Sagittarius)

জনপ্রিয়তা বাড়বে। সৃজনশীল কাজের প্রতি আগ্রহ তৈরি হবে এবং নিজের দক্ষতা আরও বাড়ানোর সুযোগ পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা। অংশীদারিত্বের কাজেও অগ্রগতি হওয়ার সম্ভাবনা। কাছের মানুষের সঙ্গে ভাল সময় কাটবে। তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক থাকুন।

মকর (Capricorn)

আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। টাকার লেনদেনে সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। ব্যবসার সম্প্রসারণ নিয়ে পরিকল্পনা করলেও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অন্যের প্ররোচনায় পা দেবেন না। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ঠিকঠাক রাখুন। ব্যক্তিগত সম্পর্কের উন্নতির দিকেও নজর দিতে হবে।

কুম্ভ (Aquarius)

কর্মক্ষেত্রে ভাল ফল পাওয়ায় আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় আর্থিক লাভের সুযোগ আসতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করলে সাফল্য মিলতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের লক্ষ্যে অবিচল থাকুন।

মীন (Pisces)

কেরিয়ার ও ব্যবসায় ভারসাম্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আরও ভাল হতে পারে। সামাজিক সম্মান ও আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য