দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  আমেরিকার আকাশপথে হঠাৎই নেমে এল বিপর্যয়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির জেরে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর এই প্রথম এমন নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়ল আমেরিকা। আচমকা এই সিদ্ধান্তের জেরে বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন হাজার হাজার যাত্রী। ব্যাহত হয় একাধিক উড়ান পরিষেবা।

আমেরিকার ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) সূত্রে খবর, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় বিমান চলাচল নিয়ন্ত্রণে অসুবিধা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দেশজুড়ে উড়ান পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বিভিন্ন বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। একাধিক উড়ান বাতিল হওয়ার পাশাপাশি বহু বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলতে শুরু করে। শুক্রবার আমেরিকার পরিবহণ সচিব শন ডাফি জানান, দেশের ২২টি আঞ্চলিক এয়ার রুট ট্র্যাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় এই সমস্যা দেখা দিয়েছে। বিমান নিয়ন্ত্রকদের সঙ্গে পাইলটদের যোগাযোগ এবং উড়ান পরিচালনার ক্ষেত্রে যাতে কোনও ঝুঁকি না থাকে, সেই কারণেই এই পদক্ষেপ করা হয়। আকাশে থাকা বিমানগুলিকে নিরাপদে অবতরণের ব্যবস্থা করা হলেও নতুন করে উড়ান ছাড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল।

আরও পড়ুনঃ ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

অন্যদিকে, আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, প্রাথমিক তদন্তে কোনও সাইবার হামলা বা নাশকতার প্রমাণ মেলেনি। মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। পরে প্রযুক্তিগত ত্রুটি মেরামত করে শুক্রবার রাতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য