জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পোস্ট। আজ, শনিবার বেলা ১২টা ৩০ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ভবানীপুর থানার পুলিশ। গত ২ মে সোশ্যাল মিডিয়ায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কটাক্ষ করে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর সেই পোস্টের বিরুদ্ধে ২৭ মে এফআইআর দায়ের হয়েছিল ভবানীপুর থানায়। সেই মামলাতেই এদিন অভিষেক-কে তলব করা হয়েছে। যদিও পুলিশের ডাকে সাড়া দিয়ে এদিন অভিষেক থানায় হাজিরা দেন কিনা সেই দিকেই নজর রয়েছে সকলের।

অভিষেকের পোস্ট নিয়ে আপত্তি জানিয়ে গত ২৭ মে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। অভিযোগ, জ্ঞানেশকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করেছিলেন অভিষেক। সমাজমাধ্যমে সাংসদ সেই পোস্ট করে সমাজে ঘৃণা ছড়িয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করে পুলিশ। বিদ্বেষ ছড়ানো, হিংসাত্মক আহ্বান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতেই এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কালীঘাট শিবিরের তৃণমূল নেতাকে।

আরও পডুন: কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

শুধুই এই মামলা নয়। অভিষেকের বিরুদ্ধে আরও নতুন মামলা দায়ের হয়েছে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গিরিশ পার্ক থানার পুলিশ। এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে সেই এফআইআর দায়ের করা হয়। সেই মামলাতে আগামী শুক্রবার বেলা ১১টার মধ্যে গিরিশ পার্ক থানায় অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বিষয়ে এদিন নোটিস দিতে মমতাপন্থী সাংসদের কালীঘাটের বাড়িতে গিয়েছিল গিরিশ পার্ক থানার পুলিশ।

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা