ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুপ্রবেশে জিরো টলারেন্স, ডিটেক্ট, ডিটেইন ও ডিপোর্ট পলিসি চালু করেছে ভারত সরকার। সেই নিয়মে দেশের নানা প্রান্ত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে তাদের দেশে। যদিও অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। মূলত, বাংলাদেশ লাগোয়া সীমানা রয়েছে যে রাজ্যগুলিতে সেখান থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের পাকড়াও করে পুশব্যাক করছে বিএসএফ। তেমনই একটি ঘটনায় মর্মান্তিক দৃশ্য সামনে এল। ভারতে অনুপ্রবেশের অভিযোগে গত সপ্তাহে মেঘালয়ে এক মহিলাকে আটক করে মেঘালয় পুলিশ। বাংলাদেশি সন্দেহে তাকে বিএসএফের হাতে তুলে দিয়েছিল মেঘালয় পুলিশ। তারপরেই ওই মহিলাকে মেঘালয়-জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে পুশব্যাক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)।

যদিও ওই মহিলা বাংলাদেশে প্রবেশ করতেই পারেনি। কারণ ভারত পুশব্যাক করতেই বাংলাদেশে মোতায়েন থাকা বিজিবি তাকে আটক করে। এমনকি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দারা তেড়ে এসে ওই মহিলাকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। বিজিবি-ও তাকে প্রবেশের অনুমতি দেয়নি। অগত্যা বিগত চারদিন ধরে ওই মহিলার স্থান হয়েছে শূন্যরেখা বা নো ম্যান্স ল্যান্ডে, খোলা আকাশের নিচে। নেই জল, খাবার, ফাঁকা স্থানে বসে শুধুই প্রহর গুণছেন তিনি।

আরও পডুন: হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে ওই নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল বিএসএফের তরফে। তবে এলাকাবাসীকে নিয়ে আমরা প্রতিরোধ করি। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত তৎপর থাকবে বিজিবি। এরপর থেকে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে সেখানে থাকছেন ওই মহিলা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনও দেশেই প্রবেশ করতে পারছেন না ওই মহিলা। বিষয়টি নিয়ে দুই দেশের সেনার তরফে ফ্ল্যাগ মিটিং-ও হয়নি।

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের