SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগেও ঢুকে পড়েছিল অযোগ্য প্রার্থীরা! অন্তত স্কুল সার্ভিস কমিশনের তরফে আজ, শনিবার তেমনটাই জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি বছরের মার্চ মাসে নতুনভাবে গ্রুপ সি ও গ্রুপ ডি (শিক্ষাকর্মী) পদে পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার রেজাল্ট গত সপ্তাহে প্রকাশিত হয়। তাতেই ছিলেন অযোগ্যরা! স্কুল সার্ভিস কমশিনের নজর এড়িয়ে পরীক্ষায় পাশ করে যান অযোগ্য প্রার্থীরা। এমনকি তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকও পড়ে। পরে বিষয়টি খতিয়ে দেখে নিজেদের ভুল বুঝতে পারে এসএসসি। তারপরে খতিয়ে দেখে ১৬ জন অযোগ্য পরীক্ষার্থীকে খুঁজে বের করা হয়েছে। তাঁদের পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা থেকে বাদ দেওয়াও হয়েছে। তারপরেই এদিন নতুন করে তালিকা প্রকাশ করেছে এসএসসি।

আরও পডুন: কালীপুজোর বিসর্জনে গিয়েই বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

কমিশন সূত্রে খবর, গ্রুপ সি নিয়োগের তালিকায় ছিলেন চারজন অযোগ্য প্রার্থী। অন্যদিকে, গ্রুপ ডি নিয়োগের তালিকায় ছিলেন আরও ১২ জন। অর্থাৎ, দুটি বিভাগ মিলিয়ে মোট ১৬ জন অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ১৬ জনের নাম ২০১৬ সালের এসএলএসটিতে অযোগ্যদের তালিকায় ছিল। শুধু তাই নয়, সিবিআইয়ের তৈরি ওএমআর নম্বর সংক্রান্ত গরমিলের তালিকাতেও তাঁদের নাম পাওয়া গিয়েছিল। এখন প্রশ্ন উঠছে, এত কড়া নজরদারি এড়িয়ে কীভাবে ফের যোগ্যদের সঙ্গে মিশে গেলেন অযোগ্য চাকরি প্রার্থীরা? রাজ্য সরকার যখন স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের কথা বলছে, তখন কেন ভুল করছে এসএসসি? প্রশ্ন উঠতে শুরু করেছে।

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২