রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজাকে কর দিতেন না তাঁরা! সেই পুরনো ইতিহাসের রেশ নাকি আজও রয়ে গিয়েছে কৃষ্ণনগরের এক পাড়ার জগদ্ধাত্রী পুজোয়। শহরের অন্য প্রতিমারা যখন বিসর্জনের আগে রাজবাড়ি প্রদক্ষিণ করে, তখন এই পাড়ার দেবী সেই পথে পা-ও বাড়ান না। সোজা চলে যান জলঙ্গি নদীর ঘাটে। শুধু বিসর্জনের রীতিই নয়, পাড়ার নামের পিছনেও লুকিয়ে রয়েছে রাজ আমলের এক অজানা কাহিনি। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী নেদের পাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজো ঘিরে এমনই নানা ইতিহাস ও জনশ্রুতি আজও আকর্ষণের কেন্দ্রবিন্দু।

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস জড়িয়ে রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের নামের সঙ্গে। তাঁর রাজত্বকাল থেকেই শহরে জগদ্ধাত্রী আরাধনার প্রচলন শুরু হয়। রাজবাড়ির পাশাপাশি বিভিন্ন পাড়া ও বারোয়ারিতেও তাঁর উদ্যোগে পুজোর সূচনা হয়েছিল বলে জানা যায়। সময়ের সঙ্গে সঙ্গে সেই পুজোগুলিই হয়ে উঠেছে কৃষ্ণনগরের ঐতিহ্যের অঙ্গ। বুড়িমা, মেজোমা, ছোটমা কিংবা মা জলেশ্বরীর মতো বিখ্যাত পুজোর পাশাপাশি নেদের পাড়া বারোয়ারিরও রয়েছে নিজস্ব ইতিহাস। নেদের পাড়া বারোয়ারি পুজোর সম্পাদক গৌতম রায় জানান, মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তাঁর রাজত্বের প্রথম দিকে বেশ কয়েকজন উচ্চবর্ণের ব্রাহ্মণকে বর্তমান নেদের পাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন।

আরও পড়ুন: ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

অনুমান করা হয়, পলাশীর যুদ্ধের কয়েক বছর আগে এই অঞ্চলকে ব্রাহ্মণ উপনিবেশ হিসেবে করমুক্ত ঘোষণা করা হয়েছিল। আর সেখান থেকেই জড়িয়ে রয়েছে পাড়ার নামকরণের কাহিনি। স্থানীয়দের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই এলাকার বাসিন্দারা রাজাকে কর দিতেন না। সেই কারণে জায়গাটির নাম হয়েছিল ‘না দেওয়ার পাড়া’। পরবর্তীতে লোকমুখে তা ‘নেদিয়ার পাড়া’ এবং সেখান থেকে ‘নেদের পাড়া’ নামে পরিচিতি পায়। তবে নেদের পাড়া বারোয়ারির সবচেয়ে বড় বৈশিষ্ট্য বিসর্জনের বিশেষ রীতি। কৃষ্ণনগরের অন্যান্য বহু জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের আগে রাজবাড়ি প্রদক্ষিণ করে। কিন্তু নেদের পাড়ার দেবী সেই পথে যান না। পুজো কমিটির বক্তব্য, রাজাকে কর না দেওয়ার সেই পুরনো ইতিহাসের সঙ্গে এই রীতির যোগ রয়েছে। তাই রাজবাড়ি প্রদক্ষিণ না করেই সোজা জলঙ্গি নদীর ঘাটে বিসর্জনের উদ্দেশে রওনা দেন দেবী।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি