‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের ইন্দোরের কনসার্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একদিকে বোমা হামলার হুমকি, অন্যদিকে অনুষ্ঠানে কোন গান গাওয়া যাবে, তা নিয়েও জারি হয়েছে বিধিনিষেধ।  তবে হুমকি, বিধিনিষেধ উপেক্ষা করেই  ইন্দোরে কনসার্ট মাতালেন ‘পাঞ্জাব দা পুত্তর’ দিলজিৎ দোসাঞ্ঝ। ‘জয় শ্রী মহাকাল’,  ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু করেন এবং ভক্তদের স্পষ্ট করে  জানান যে তিনি অনুরাগীদের  দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবেন না। কোনও রকম  হুমকি তাঁকে এই শহরে অনুষ্ঠান করা থেকে আটকাতে পারবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন।   

দিলজিতের এই কনসার্ট ছিল তাঁর চলতি AURA India Tour 2026-এর অংশ। রবিবার (১৫ নভেম্বর) ইন্দোরের Delight Dastoor Ground-এ বসেছিল এই অনুষ্ঠানের আসর। তবে অনুষ্ঠান শুরুর আগে থেকেই অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা আগে পুলিশ অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়। তবে সেই অনুমতির সঙ্গে জুড়ে দেওয়া হয় একাধিক শর্ত। বিশেষ করে চারটি গান গাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গানগুলি হল ‘পটিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘কেস’ এবং ‘জাট উঠ ফায়ার কারদা’। নারী ও শিশুকল্যাণ উন্নয়ন দফতরের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, গানগুলির কথায় মদ্যপান, মাদক এবং আগ্নেয়াস্ত্রের প্রচার রয়েছে, যা শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এত বাধা, নিষেধাজ্ঞা এবং হুমকির পরেও নির্ধারিত দিনে মঞ্চে ওঠেন দিলজিৎ।  এরপর তাঁকে আটকানোর চেষ্টা নিয়ে মুখ খোলেন গায়ক। জানান, অনেকে তাঁকে ইন্দোরে আসতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে একবার কাউকে কথা দিলে তিনি পিছিয়ে আসেন না। বলেও জানান তিনি।  

আরও পড়ুন:  বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার ইন্ডিগোর মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

এরপরই প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি-র বিখ্যাত শায়েরির কয়েকটি পঙ্‌ক্তি পাঠ করেন দিলজিৎ। বলেন, ‘আমার মুখ থেকে যা বেরোয়, সেটাই সত্যের আওয়াজ। আমার মুখে তোমাদের ভাষা নেই। কেউ বিরোধিতা করলে করতে দাও, তাতে প্রাণ তো চলে যাচ্ছে না। এ-সবই ধোঁয়া, কোনও আকাশ নয়। আমি জানি, শত্রুর সংখ্যাও কম নয়। কিন্তু আমাদের মতো হাতের তালুতে প্রাণ নিয়ে সবাই ঘোরে না। এই দেশের মাটিতে সবার রক্ত মিশে রয়েছে, হিন্দুস্তান কারও বাপের সম্পত্তি নয়।’  উল্লেখ্য, দিলজিতের দিল্লির কনসার্ট নিয়েও এর আগে অনুমতি ও নিরাপত্তা সংক্রান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শিল্পী জানিয়েছেন, ২০ ডিসেম্বর পর্যন্ত ভারতে থেকে তাঁর বাকি অনুষ্ঠানগুলি সম্পন্ন করবেন।  

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের