বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

Share:

নিজস্ব প্রতিনিধি:   কার্তিক মাস শেষ হলেই শুরু হবে বিয়ের মরশুম। আর বিয়ের মরশুম মানেই সোনার দোকানে উপচে পড়া ভিড়। কনের গয়না থেকে শুরু করে আত্মীয়দের উপহার, সবেতেই সোনার চাহিদা থাকে তুঙ্গে। তাই এই সময় প্রতিদিন সোনা ও রুপোর দামের দিকে নজর রাখেন অনেকেই। বিয়ের বিপুল খরচের মাঝে কোথাও একটু সাশ্রয় করা যায় কি না, সেই হিসেবও কষেন মধ্যবিত্তরা। তার উপর বাজারদর সামান্য কমলেই মিলতে পারে কিছুটা স্বস্তি। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়েছে দেশীয় বুলিয়ন বাজারেও। এক ধাক্কায় অনেকেটাই কমেছে দুই ধাতুর দাম। কলকাতায় কত দামে বিকোচ্ছে ২২ ও ২৪ ক্যারেট সোনা ? রুপোর দাম কতটা কমল দেখে নিন এক নজরে। 

সোমবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৬ হাজার  ২০ টাকা। রবিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৮৯০ টাকা। অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেই ক্রেতাদের স্বস্তি দিয়ে সোনার দাম কমেছে ৮৭০টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম আজ বিক্রি হচ্ছে  ১ লক্ষ ২৪ হাজার ৬৮৫ টাকায়। রবিবার যে দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার ৪৮৩ টাকা। অর্থাৎ সোমবার ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৭৯৮ টাকা। অন্যদিকে সোমবার ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম দাঁড়িয়েছে প্রতি কেজিতে ১ লক্ষ ৭১ হাজার ১৩০ টাকা। রবিবার যে দাম ছিল ১ লক্ষ ৭৬ হাজার ৭২০ টাকা। অর্থাৎ রুপোর দাম এক ধাক্কায় প্রতি কেজিতে কমেছে ৫ হাজার ৫৯০ টাকা।   

আরও  পড়ুন: ‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও গয়না তৈরির ক্ষেত্রে সাধারণত ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। অন্যদিকে, ৯৯৯ ফাইন সিলভার বলতে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপোকে বোঝায়। তবে মনে রাখতে হবে উল্লেখিত দাম খুচরো বাজারের সূচক মাত্র। গয়না কেনার সময় এর সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য খরচ যুক্ত হতে পারে। তাই কেনাকাটার আগে গয়নার দোকান থেকে  দাম যাচাই করে নেওয়া জরুরি। কারণ বিভিন্ন গহনার দোকানে জিএসটি এক হলেও মেকিং চার্জ এবং অন্যান্য খরচ ভিন্ন হতে পারে। তাই কেনাকাটা করার আগে দোকানের মজুরি, নকশা তৈরির খরচ কোথায় কমবেশি সেটা জেনে গহনা কেনা হবে বুদ্ধিমানের কাজ।

 

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের