দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক মহলে ফের বড় দায়িত্ব পেলেন  জয় শাহ। দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তিনি। সোমবার, ১৬ নভেম্বর আইসিসির তরফে এই ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড বৈঠকে পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজুক্ত হন জয় শাহ। তাঁর নেতৃত্বের উপর আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। 

২০২৪ সালের ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জয় শাহ। এর আগে দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গেও যুক্ত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনে তাঁর অভিজ্ঞতাই এই নতুন দায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। নিযুক্ত হওয়ার পর জয় শাহ জানিয়েছেন, আইসিসি বোর্ডের আস্থা ও সমর্থন পেয়ে তিনি সম্মানিত। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে একযোগে কাজ করে আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতিই তাঁর প্রধান লক্ষ্য। তাঁর কথায়, ক্রিকেটের ভবিষ্যৎ আরও শক্তিশালী ও স্থায়ী করে তোলার পাশাপাশি খেলোয়াড়, সমর্থক এবং বাণিজ্যিক অংশীদারদের জন্য নতুন সুযোগ তৈরি করতে হবে। 

আরও পড়ুনঃ ‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

আগামী দিনে ক্রিকেটের আন্তর্জাতিক প্রসার, মহিলা ক্রিকেটের উন্নতি এবং সহযোগী সদস্য দেশগুলির জন্য আরও বেশি সুযোগ তৈরি করাকে বিশেষ গুরুত্ব দিতে চায় আইসিসি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখার দিকেও নজর দেওয়া হবে। প্রসঙ্গত, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মঞ্চে ফিরতে চলেছে ক্রিকেট। অর্থাৎ দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এই প্রত্যাবর্তনকে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা ও প্রসার বাড়ানোর এক বড় সুযোগ হিসেবে দেখছে আইসিসি।

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের