নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

Share:

নিজস্ব প্রতিনিধি:বিয়ে মানেই শুধু দুটি মানুষের একসঙ্গে পথচলা নয়, বরং একটি নতুন পরিবারের সূচনা। আর সেই নতুন জীবনের পরিকল্পনায় শারীরিক সুস্থতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। তাই বিয়ের আগে পাত্র ও পাত্রী উভয়েরই কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকেরা। বিশেষ করে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগের বাহক হওয়া কিংবা HIV, হেপাটাইটিসের মতো সংক্রামক রোগের উপস্থিতি সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব।

কোন কোন রক্ত পরীক্ষা করানো জরুরি?

বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে প্রথমেই জানা প্রয়োজন পাত্র ও পাত্রীর রক্তের গ্রুপ এবং Rh ফ্যাক্টর। অর্থাৎ রক্তের গ্রুপ A, B, AB অথবা O হওয়ার পাশাপাশি Rh পজিটিভ না নেগেটিভ, সেটিও জানা দরকার। বিশেষ করে স্ত্রী Rh নেগেটিভ এবং স্বামী Rh পজিটিভ হলে ভবিষ্যতে গর্ভধারণের ক্ষেত্রে Rh incompatibility বা Rh অসামঞ্জস্যের ঝুঁকি তৈরি হতে পারে। এর পরেই গুরুত্বপূর্ণ থ্যালাসেমিয়া স্ক্রিনিং।পাত্র ও পাত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক কি না, তা জানা জরুরি। এক্ষেত্রে CBC বা Complete Blood Count এবং Haemoglobin Electrophoresis অথবা HPLC পরীক্ষার মাধ্যমে হিমোগ্লোবিনের ধরন ও অস্বাভাবিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। দুজনেই একই ধরনের থ্যালাসেমিয়ার বাহক হলে তাঁদের সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার আশঙ্কা থাকতে পারে। একইভাবে সিকল সেল অ্যানিমিয়ার ঝুঁকি রয়েছে কি না, তা জানতেও প্রয়োজনীয় পরীক্ষা করা যেতে পারে। বিশেষত পারিবারিক ইতিহাস বা চিকিৎসকের পরামর্শ থাকলে এই স্ক্রিনিং আরও গুরুত্বপূর্ণ।

সংক্রামক রোগ শনাক্তকরণেও প্রয়োজন রক্ত পরীক্ষা

বিয়ের আগে HIV 1 ও 2, Hepatitis B এবং Hepatitis C পরীক্ষা করানো যেতে পারে। HIV শনাক্ত করার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী HIV Ag/Ab করা হয়। হেপাটাইটিস বি সংক্রমণ শনাক্ত করতে HBsAg এবং হেপাটাইটিস সি শনাক্ত করতে Anti-HCV পরীক্ষা করা হয়। পাশাপাশি সিফিলিসের মতো যৌনবাহিত সংক্রমণ শনাক্ত করতে VDRL অথবা RPR পরীক্ষার পরামর্শ দিতে পারেন চিকিৎসক।এ ছাড়াও ব্যক্তির শারীরিক অবস্থা, বয়স, পারিবারিক ইতিহাস এবং ভবিষ্যৎ সন্তান পরিকল্পনার উপর নির্ভর করে রক্তে শর্করার মাত্রা জানার জন্য Fasting Blood Sugar অথবা HbA1c এবং প্রয়োজন অনুযায়ী থাইরয়েড পরীক্ষা করানো যেতে পারে।

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক