বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাইকপ্রেমীদের জন্য বড় সুখবর! ২০২৭ সালে ইন্টারসেপ্টর ৬৫০ বাইকটির সবথেকে বড় আপডেট লঞ্চ করতে চলেছে সংস্থা। নতুন আপডেটেড ইন্টারসেপ্টর ৬৫০ বাইকে ৬৪৮ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিনটিই বহাল থাকবে। বর্তমান মডেলে এই ইঞ্জিনটি ৪৭ এইচপি পাওয়ার এবং ৫২ এনএম (Nm) টর্ক উৎপন্ন করে। ইউরোপীয় বাজারের A2 লাইসেন্সিং নিয়ম মেনে চলার জন্য পাওয়ার আউটপুটে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা কম, তবে ইঞ্জিনের ভেতরে সামান্য টিউনিং পরিবর্তন দেখা যেতে পারে।

কী কী নতুন ফিচার থাকছে?

৭৫০ সিসি প্ল্যাটফর্মের মতোই নতুন ইন্টারসেপ্টরের ওজন কমানোর দিকে বিশেষ নজর দিচ্ছে সংস্থা। বর্তমানে বাইকটির ওজন ২১৮ কেজি। এই বাইকটির সামনের চাকায় টুইন-ডিস্ক ব্রেক সেটআপ দেওয়া হতে পারে, যা আগেই টেস্ট মিউলে দেখা গিয়েছিল। সামনের টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের টুইন শক অ্যাবজর্বারে পরিবর্তন আনা হবে। কন্টিনেন্টাল জিটি ৭৫০-এর মতো এতে লিনিয়ার স্প্রিং এবং কনভেনশনাল শক অ্যাবজর্বার ব্যবহার করা হতে পারে।

কত টাকায় মিলবে?
ক্লাসিক লুক বজায় রাখতে টুইন-পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকলেও, এতে জিটি ৭৫০-এর মতো একটি আধুনিক টিএফটি (TFT) ইনসেট ডিসপ্লে এবং আপডেটেড সুইচগিয়ার যুক্ত হতে পারে। বর্তমানে ইন্টারসেপ্টর ৬৫০-এর এক্স-শোরুম দাম ৩.৩৮ লক্ষ থেকে ৩.৬৯ লক্ষ টাকার মধ্যে। তবে নতুন হার্ডওয়্যার এবং ফিচার যুক্ত হওয়ার কারণে ২০২৭ সালে লঞ্চের সময় বাইকটির দাম কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান