‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার (১৬ নভেম্বর) সোনিয়া গান্ধির  ‘বিলংগিং: এ জার্নি অফ লাভ’ আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠান ঘিরে দিল্লিতে বসেছিল  চাঁদের হাট। একই মঞ্চে ছিলেন রাহুল  গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে বিরোধী শিবিরের একাধিক প্রথম সারির নেতারা। তবে সবথেকে বেশি নজর কাড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। রাহুল গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণে তাঁর এই উপস্থিতি ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে  সোনিয়া গান্ধির আবেগ। বইয়ের কভার প্রকাশের অনুষ্ঠানে তিনি শেয়ার করেছেন নানা অজানা কথা। 

সোনিয়ার ৫৪৪ পাতার এই স্মৃতিকথায় উঠে এসেছে ইতালিতে তাঁর শৈশব, ১৯৬৫ সালে কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে তাঁর পরিচয় থেকে শুরু করে ভারতে আসা, হিন্দি শেখার চেষ্টা এবং গান্ধি পরিবারের সদস্য হয়ে ওঠার নানা ঘটনা। এছাড়াও রাজীব গান্ধির হত্যাকাণ্ড, সক্রিয় রাজনীতিতে প্রবেশ এবং ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন সনিয়া। অনুষ্ঠানের শুরুতে তাঁর জীবন নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজীব গান্ধি যখন মারা গেলেন, আমি একেবারে ভেঙে পড়েছিলাম। রাহুল ও প্রিয়াঙ্কা আমার যত্ন নিত, তারাই আমার বাবা-মা হয়ে উঠেছিলেন।’ 

আরও পড়ুন: ‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কংগ্রেস নেত্রী বলেছেন, অন্য দেশ থেকে এসে এই দেশের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করতে হয়, সেটাই হলো ‘নিজস্বতা’। এই অনুষ্ঠানে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, কেরলম এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা, এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। প্রাক্তন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অমরিন্দর সিংয়ের উপস্থিতিও বিশেষভাবে নজর কাড়ে। কংগ্রেসের একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান নেতারাও এদিনের অনুষ্ঠানে যোগ দেন।

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক