বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্ণব, মুরাসুর পর এবার বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যাতেই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী  আগামী ১৯ নভেম্বর সকালের মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে নেল্লোর ও টুনি এলাকার কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। তাই অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর হয়েছে ওড়িশা প্রশাসনও। সেই সঙ্গেই হাওয়া অফিস জানিয়েছে বুধবার (১৮ নভেম্বর) থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি হাওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও জারি হয়েছে  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) , জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন। 

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে পূর্ব উপকূলের বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা সংলগ্ন এলাকাতেও আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা রয়েছে। বিশেষ করে চেন্নাই ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। ওডিশার গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি এই পাঁচ জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বুধবার থেকে বদলাবে আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায়। পাশাপাশি  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়ায়। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।শুক্রবার আরও বাড়তে পারে বৃষ্টির দাপট । ওই দিন ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় । 

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান