হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার (১৭ নভেম্বর)  ভোররাতে হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে তেহরি গাড়ওয়াল জেলায় একটি ব্রিজ থেকে খাদে উল্টে পড়ে যাত্রীবাহী বাস। তাতেই মৃত্যু হয়েছে ৬ জনের আহত হয়েছেন আরও ২০ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।  

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গুলার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে যাত্রীবোঝাই  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে জলে  পড়ে যায়। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার  তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের।   দুর্ঘটনার খবর পেয়েই SDRF-এর ব্যাসি ও ঢালওয়ালা পোস্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ২০ জনের চিকিৎসা চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে স্থানীয় পুলিশও সহযোগিতা করছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

উল্লেখ্য, উত্তরাখণ্ডে সোমবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। রুদ্রপ্রয়াগের বাঁশওয়াড়া-কাণ্ডারা মোটর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় একটি বোলেরো গাড়ি। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ জনের। আহত হয়েছিলেন আরও ৬ জন। পরপর এই দুর্ঘটনায় পাহাড়ি রাস্তায় যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান