অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অর্শদীপ সিংয়ের বল ডান হাতে লাগার পরই চোট পান তিনি। পরীক্ষায় ধরা পড়ে ফ্র্যাকচার। সেই চোটের জেরেই দলের অভিজ্ঞ স্পিন বোলিং অলরাউন্ডার তথা সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার গোটা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। অন্যদিকে স্যান্টনারের পরিবর্ত হিসেবে দলে জায়গা পেলেন ডিন ফক্সক্রফট। 

রবিবার (১৫ নভেম্বর)  ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে চোট পান স্যান্টনার।  যদিও চোট পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে যান নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। সেই ম্যাচে ২৪ রানও করেন তিনি। তবে ম্যাচের পর তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা করা হলে স্ক্যানে ডান হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। এরপরই ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।  স্যান্টনারের পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ডের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডিন ফক্সক্রফটকে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের এই স্পিন বোলিং অলরাউন্ডার চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন। টম লাথামের নেতৃত্বাধীন ১৪ সদস্যের দলে এবার স্যান্টনারের জায়গায় দেখা যাবে ফক্সক্রফটকে। 

কবে শুরু ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ?

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট  হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। এরপর ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে দ্বিতীয় তথা শেষ টেস্ট।  অন্যদিকে, স্যান্টনার কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।  ভারতের বিরুদ্ধে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা সেই সিরিজ। সেখানে স্যান্টনার খেলতে পারবেন কি না, পরবর্তী সময়ে তা জানাবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড