বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় ও কর্মফলের দেবতা হিসেবে মানা হয়। কথিত আছে, শনিদেব মানুষকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। তাই শনির চলনে সামান্য পরিবর্তন ঘটলেও তার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনের ওপর পড়ে। আগামী ১১ ডিসেম্বর ২০২৬ তারিখে শনিদেব মীন রাশিতে মার্গী হতে চলেছেন। শনির এই সোজা চলনের ফলে বেশ কিছু রাশির জাতকরা দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য শনির সোজা চলন বড় স্বস্তি নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলোতে বাধা আসছিল, সেগুলোতে ধীরে ধীরে গতি ফিরবে। মনের ভেতরের অস্থিরতা বা দ্বিধা কমবে এবং আপনি আগের চেয়ে অনেক ভালো অনুভব করবেন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকে শনির মার্গী হওয়া অত্যন্ত শুভ হতে চলেছে। চাকরিতে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জন্য শনির সোজা চলন নানা দিক থেকে স্বস্তিদায়ক  হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পড়াশোনা এবং উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ভালো ফলাফল পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য শনির মার্গী হওয়া অত্যন্ত লাভজনক হতে চলেছে। আর্থিক অবস্থার উন্নতির প্রবল যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ঋণ বা আর্থিক অনটনে ভুগছিলেন, তারা এবার স্বস্তি পেতে পারেন। আয় বৃদ্ধির নতুন উৎস খুলে যাবে।যারা নতুন চাকরির খোঁজ করছেন, তারাও সুখবর পেতে পারেন এবং কর্মক্ষেত্রে উন্নতির নতুন পথ প্রশস্ত হবে।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?