শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং করতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টলিপাড়ার এক টেকনিশিয়ান। মৃতের নাম পিন্টু মণ্ডল (৪৬)। গতকাল সোমবার (১৬ নভেম্বর) শুটিং চলাকালীন এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাঁদের গাড়ি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিকিমের সরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক টেকনিশিয়ান। এদিকে সহকর্মীর মৃত্যুর পরেও শুটিং চালিয়ে যাওয়ার অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে টলিপাড়ার অন্দরে। 

জানা গিয়েছে, ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ‘মিশন মির্চি’ নামে একটি হিন্দি ছবির শুটিং চলছিল গ্যাংটক ও সংলগ্ন এলাকায়। ছবির প্রযোজক সঞ্জীব মিশ্র। ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সেখানে শুটিংয়ের পরিকল্পনা ছিল। মুম্বইয়ের একটি ইউনিট সিকিমে শুটিং করছিল। সেই ইউনিটের সঙ্গে আলোর কাজের জন্য কলকাতা থেকেও একটি দল গিয়েছিল। টালিগঞ্জের ম্যানেজার্স গিল্ডের সহ-সম্পাদক নিরুপম দে জানিয়েছেন, সোমবার (১৬ নভেম্বর) শুটিং চলাকালীন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় পিন্টু ও তাঁর এক সহকর্মীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দু’জনেই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সিকিমের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয় পিন্টুর। আহত টেকনিশিয়ানের নাম বাবর আলি মোল্লা (৩৬)। দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

কলকাতার কুঁদঘাটের আনন্দপল্লি এলাকার বাসিন্দা ছিলেন পিন্টু। তাঁর মৃত্যুর খবর এখনও স্ত্রীকে জানানো হয়নি বলেই খবর। তাঁকে জানানো হয়েছে, স্বামীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই গ্যাংটকের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তবে দূরত্ব ও যোগাযোগের সমস্যার কারণে এখনও সেখানে পৌঁছতে পারেননি। অন্যদিকে, এই দুর্ঘটনার পরেও ছবির শুটিং চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সহকর্মীর মৃত্যুর পরেও শুটিং বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিরুপম দে। তাঁর অভিযোগ, ইউনিটের এক কর্মীর মৃত্যুর খবর জানা সত্ত্বেও শুটিং বন্ধ করা হয়নি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে কর্মীদের নিরাপত্তা ও মানবিক দায়িত্ববোধ নিয়েও। এদিকে মৃত ও আহত দুই টেকনিশিয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি উঠেছে। নিরুপম জানিয়েছেন, কলকাতায় যে সংস্থার হয়ে পিন্টু কাজ করতেন, তাদের তরফে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে খবর।

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য