জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৈদ্যুতিক গাড়ি ও বাসের পর এবার বিমান চলাচলের জগতেও বড়সড় বিপ্লব আনতে চলেছে ব্যাটারি প্রযুক্তি। চিনের ১৯ আসনবিশিষ্ট বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান CE-25A প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক) এই উড়োজাহাজ তৈরি করেছে।ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান CATL এবং সাংহাই জিয়াওতং বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় তৈরি এই বিমানটি ২০২৬ সালের ১৪ নভেম্বর শানডং প্রদেশের বিনঝোউ থেকে আকাশে ওড়ে। পুরো পরীক্ষাটি চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড ধরে। এর মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে এবং এ সময় ৬০.৪ কিলোমিটার পথ পাড়ি দেয়।পরীক্ষামূলক এই উড়ানে দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।

কি কি ফিচার থাকবে?

প্রচলিত বাণিজ্যিক বিমানগুলোর মতো একটি বা দুটি বড় জ্বালানি ইঞ্জিনের ওপর নির্ভর না করে CE-25A-তে একেবারেই নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।বিমানটির দুই ডানায় মোট ১০টি ছোট বৈদ্যুতিক ডাক্টেড ফ্যান (প্রতি ডানায় ৫টি করে) লাগানো রয়েছে। আলাদা আলাদা ইলেকট্রিক মোটরের সাহায্যে চলা এই ফ্যানগুলো বাতাসকে পেছনের দিকে ঠেলে বিমানটিকে সামনে এগিয়ে নিয়ে যায়। প্রায় ১০ টন ওজনের এই বিমানটি সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহন করতে সক্ষম। এর সাধারণ গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার এবং এটি প্রায় ২,৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে। একবার ফুল চার্জে বিমানটি একটানা ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

ভবিষ্যতের আকাশপথে কী পরিবর্তন আসবে?

৪০০ কিলোমিটার রেঞ্জ হওয়ার কারণে CE-25A মূলত দিল্লি-মুম্বাইয়ের মতো দীর্ঘ দূরত্বের রুটের জন্য তৈরি করা হয়নি। বরং ছোট শহরগুলোর সঙ্গে বড় শহরগুলোর স্বল্প দূরত্বের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে কম শব্দ ও দূষণমুক্ত যাত্রার মাধ্যম হিসেবে এটি দারুণ কার্যকর হতে পারে। ইলেকট্রিক মোটরে যন্ত্রাংশ কম থাকায় বিমানের রক্ষণাবেক্ষণ খরচ কমতে পারে, তবে এখনই বিমানের টিকিটের দাম কমে যাবে কি না তা নিশ্চিত নয়। বিমানের নির্মাণ খরচ, ব্যাটারি পরিবর্তনের ব্যয়, বিমানবন্দরে দ্রুত চার্জিং পরিকাঠামো এবং সরকারি অনুমোদনের উপরই ভবিষ্যতের ভাড়া নির্ভর করবে।

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?