২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেসরকারি টেলিকম সংস্থাগুলোর সাথে পাল্লা দিতে এবার নয়া কৌশল নিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। সস্তায় কল ও ইন্টারনেটের পাশাপাশি গ্রাহকদের আর্থিক ও ডিজিটাল সুরক্ষা দিতে তারা নিয়ে এসেছে মাত্র ২০২ টাকার একটি বিশেষ প্রিপেইড রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা বিনামূল্যে ১ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা এবং ১০ হাজার টাকার সাইবার ইনস্যুরেন্স কভার পাবেন।   

কী কী সুবিধা থাকছে?

রাষ্ট্রায়ত্ত সংস্থা ওরিয়েন্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের (OICL) সাথে যৌথ উদ্যোগে BSNL এই সুরক্ষা কভার দিচ্ছে। এই প্ল্যানটি একবার রিচার্জ করলে গ্রাহকরা টানা ৩২ দিনের বৈধতা পাবেন।পুরো মেয়াদে দেশের যেকোনো নেটওয়ার্কে কথা বলার জন্য ৩০০ মিনিটের ফ্রি ভয়েস কলিং সুবিধা মিলবে। পাশাপাশি, সারা ভারতে থাকছে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। ইন্টারনেট ব্যবহারের জন্য ৩২ দিনে মোট ৫ জিবি (5GB) হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। এছাড়া, পুরো মেয়াদে মোট ১০০টি ফ্রি SMS পাঠানোর সুবিধাও থাকছে। এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ইনস্যুরেন্স বেনিফিট, যার জন্য গ্রাহককে কোনো অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। এই প্ল্যান সক্রিয় থাকাকালীন কোনো গ্রাহকের সড়ক দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হওয়া, সাপের কামড়, বজ্রপাত কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটলে তাঁর পরিবার ১ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কভার পাবেন।

কিভাবে মিলবে এই প্ল্যান?

বর্তমান সময়ে অনলাইন প্রতারণা ও ফিশিংয়ের হাত থেকে সুরক্ষা দিতে ১০,০০০ টাকার সাইবার ইনস্যুরেন্স কভারও যুক্ত করা হয়েছে। তবে এই সুবিধা পেতে হলে গ্রাহকের BSNL নম্বরটি অবশ্যই তাঁর ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে এবং কোনো জালিয়াতির ঘটনা ঘটলে ৭ দিনের মধ্যে তা রিপোর্ট করতে হবে। যাঁরা বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চান, তাঁদের জন্য BSNL-এর ২৪৪৯ টাকার একটি বার্ষিক প্ল্যানও রয়েছে। ৩৬৫ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা (মোট ৭৩০ জিবি) ও প্রতিদিন ১০০টি ফ্রি SMS-এর পাশাপাশি একইভাবে ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা এবং ১০ হাজার টাকার সাইবার সুরক্ষা পাওয়া যায়। কম খরচে দৈনন্দিন যোগাযোগের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিমা সুরক্ষা নিশ্চিত করার এই পদক্ষেপ টেলিকম বাজারে BSNL-কে নিঃসন্দেহে কিছুটা এগিয়ে রাখবে।

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা