পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  পুরুষের বড্ড অভাব এ দেশে! কী, শুনতে অবাক লাগছে? এটাই নাকি বাস্তব ছবি এই দেশের। লিঙ্গ অনুপাতে বড়সড় ফারাক দেখা যায় সে দেশে। পুরুষের তুলনায় মহিলার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি। এমনকী, এই ব্যবধান এতটাই চোখে পড়ার মতো যে বিবাহযোগ্য  মহিলারা পাত্র খুঁজতে গীয়ে রীতিমত হিমশিম খান। কোথাও কোথাও বাড়ির কাজ সামলাতে স্বামী ভাড়া করার মতো পরিষেবার কথাও উঠে আসে। কিন্তু সত্যিই কি পুরুষের এতটাই আকাল? কোন কোন দেশে দেখা যাচ্ছে এমন পরিস্থিতি?

ইউরোপের লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও পর্তুগালে নারী-পুরুষের জনসংখ্যার অনুপাতে এই ফারাক বিশেষভাবে নজরে পড়ছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের (Eurostat) ২০২৩ সালের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন পুরুষের অনুপাতে লাটভিয়ায় রয়েছেন ১১৫.৯ জন মহিলা। লিথুয়ানিয়ায় এই সংখ্যা ১১৩.৯, এস্তোনিয়ায় ১১১ এবং পর্তুগালে ১০৯.৩ জন। বিশেষ করে প্রবীণদের মধ্যে এই ব্যবধান আরও বেশি। ৬৫ বছরের বেশি বয়সিদের মধ্যে মহিলার সংখ্যা পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। এর পিছনে অন্যতম কারণ নারী ও পুরুষের গড় আয়ুর পার্থক্য। সাধারণত পুরুষের তুলনায় মহিলারা বেশি দিন বাঁচেন। পাশাপাশি হৃদ্‌রোগ, মদ্যপান, ধূমপান ও দুর্ঘটনাজনিত কারণে পুরুষদের মৃত্যুর হারও এই ব্যবধান বাড়ায়। কর্মসূত্রে বিদেশে চলে যাওয়া এবং কিছু অঞ্চলে যুদ্ধ- সহ একাধিক কারণও হয়েছে। 

আরও পড়ুনঃ বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

এই পরিস্থিতিতে দৈনন্দিন জীবন সামলাতে অনেক মহিলাকেই বিকল্প পথ খুঁজতে হচ্ছে। বাড়ির ছোটখাটো মেরামতি, আসবাবপত্র ঠিক করা, বৈদ্যুতিক কাজ কিংবা ভারী জিনিসপত্র সরানোর জন্য ঘণ্টার হিসেবে পুরুষ কর্মী ভাড়া করছেন অনেকে। বিভিন্ন দেশে এই ধরনের পরিষেবাকে মজার ছলে ‘হায়ার আ হাজব্যান্ড’ বা ‘স্বামী ভাড়া’ নামেও ডাকা হয়। তবে এই পরিষেবা মূলত গৃহস্থালির কাজের জন্য, বিয়ের পাত্র খোঁজার সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই। নারী-পুরুষের সংখ্যার এই ফারাক তাই শুধু পরিসংখ্যানের বিষয় নয়। এর প্রভাব পড়ছে কাজের জগৎ থেকে শুরু করে সামাজিক সম্পর্ক এবং পারিবারিক জীবনেও। বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে দৈনন্দিন কাজ সামলানো আরও কঠিন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে, ইউরোপের এই চার দেশের জনসংখ্যার ছবি সামনে আনছে এক অন্য বাস্তবতা। যেখানে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি হওয়ায় বদলে যাচ্ছে সমাজের চেনা সমীকরণ।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের