পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির কাছের নদীর ঘাট থেকে উদ্ধার হল ১৬ বছরের এক নাবালিকার দেহ। উত্তর ২৪ পরগনার বাগদা থানার কুলধরপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পরিবারের সদস্যদের। তাঁদের অভিযোগ, খুনের পর দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এলাকায় কালীপুজোর বিসর্জন উপলক্ষে অনুষ্ঠান চলছিল। সেই সময় রাত ৮ টা নাগাদ একবার বাড়িতে এসেছিল ওই নাবালিকা। পরিবারের দাবি, রাত ৯ টা নাগাদ খাওয়ার জন্য মেয়েকে ডাকতে গিয়ে তাঁরা দেখেন, নিজের ঘরে নেই সে। এরপরই পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজ করেও তার কোনও সন্ধান মেলেনি। এরপর রবিবার বাগদা থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাড়ির কাছেই বেদনা নদীর ঘাট থেকে উদ্ধার হয় ওই কিশোরীর দেহ। পরিবারের সদস্যরাই প্রথম নদীর ঘাটে দেহটি দেখতে পান বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগদা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

পরিবারের অভিযোগ, কেউ বা কারা ওই নাবালিকাকে অপহরণ করে খুন করেছে। তারপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বাড়ির কাছের নদীতে দেহ ফেলে দিয়ে গিয়েছে বলে তাঁদের সন্দেহ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। এদিকে এই ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, ঘটনার পিছনে কারা রয়েছে, তা দ্রুত খুঁজে বের করতে হবে। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছেন তাঁরা। 

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!