সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

Share:

নিজস্ব প্রতিবেদন: বিয়ের মরশুম মানেই সাজগোজের প্রস্তুতি। বাড়িতে বিয়ে থাকুক কিংবা নিজেই হতে চলেছেন কনে, বিশেষ দিনের আগে ত্বককে উজ্জ্বল ও সতেজ দেখাতে চান সকলেই। আর সেই কারণে অনেকেই কয়েক সপ্তাহ আগে থেকে পার্লারে গিয়ে দামি ফেসিয়াল, ব্লিচ কিংবা বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করাতে শুরু করেন। কিন্তু সব সময় যে দামি প্রসাধনী ব্যবহার করলেই মিলবে কাঙ্ক্ষিত ফল, এমনটা নয়। বরং অনেক সময় নতুন প্রসাধনী ত্বকে অস্বস্তি বা অ্যালার্জির কারণও হতে পারে। তাই বিয়েবাড়ির আগে ত্বকের যত্নে ভরসা রাখতে পারেন ঘরোয়া উপাদানে। রান্নাঘরে থাকা বেসনের সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়েই তৈরি করা যায় এই ফেসপ্যাক। এই প্যাক মাখলে ত্বক হবে উজ্বল-দাগহীন। 

কী কী লাগবে এই ফেসপ্যাক তৈরি করতে?

বেসন – ২ টেবিল চামচ

কাঁচা দুধ – ২ টেবিল চামচ৩

কাঁচা হলুদ বাটা –  ১/৪ চা চামচ

মধু – আধ চা চামচ

গোলাপ জল –  ১ টেবিল চামচ

কীভাবে তৈরি করবেন এই ঘরোয়া প্যাক 

প্রথমে একটি পরিষ্কার পাত্রে ২ চামচ বেসন নিন। এবার তাতে হলুদ ও আধা চামচ মধু মিশিয়ে দিন। এরপর অল্প অল্প করে কাঁচা দুধ ঢেলে মসৃণ পেস্ট তৈরি করুন। কিছুটা গোলাপ জলও মেশাতে পারেন।

কীভাবে মুখে লাগাবেন?

প্রথমে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর তৈরি করা পেস্ট মুখ, গলা ও হাতে ভালভাবে লাগিয়ে রাখুন। প্রায় ১৫ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাকটি কিছুটা শুকিয়ে এলে হাতে সামান্য জল বা গোলাপ জল নিয়ে খুব হালকা হাতে  মালিশ করুন। এরপর সাধারণ জল বা হালকা উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

কতবার ব্যবহার করবেন?

সপ্তাহে ২-৩ বার এই বেসন ও দুধের প্যাক ব্যবহার করুণ। তবে প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। তাই নিয়মিত ব্যবহারের আগে অবশ্যই হাতে বা কানের পাশে সামান্য লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন। যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাঁরা কাঁচা দুধের পরিবর্তে দই  ব্যবহার করতে পারেন । তবে বিয়েবাড়ির ব্যস্ততার মাঝেও ত্বকের যত্নে চাই একটু সময়, পর্যাপ্ত ঘুম, জল পান এবং নিয়মিত পরিচর্যা। তাহলেই বিশেষ দিনের সাজে আত্মবিশ্বাস থাকবে অটুট।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত