‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তি বৃদ্ধি করেছে। সেটি এখন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কিন্তু সাগরেই রয়েছে তার অবস্থান। খুবই ধীর গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। যার ফলে সেটি বিপুল শক্তি সঞ্চয় করছে। এর মাঝেই বাংলার জন্য খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে ‘আকভান’। গত ছ’ঘন্টায় সেটি সাত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উপকূলের দিকে এগিয়ে এসেছে। তার অভিমুখ উত্তর-উত্তর পশ্চিম দিকে। বর্তমানে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে ৫৭০ কিলোমিটার পূর্ব, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপটি সরে এসে নরসাপুর ও পুরীর মাঝে আগামী শুক্রবারের মধ্যে আছড়ে পড়তে চলেছে। যার ফলে ভিজবে পশ্চিমবঙ্গ। এমনটাই পূর্বাভাস।

আরও পডুন: ‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

অগ্রহায়ণে যেখানে শীতের অপেক্ষায় বসে আছেন বঙ্গবাসী, সেখানে বৃষ্টির ফোঁটা বিরক্তিই বয়ে আনবে। এমনিতেই শীতের ধান এখনও মাঠে পড়ে রয়েছে। ঘূর্ণিঝড় ‘আকভান’ অন্ধ্রের দিকে বেশি ঘেঁষে ঢুকলে বাংলার কপালে চিন্তা কম ছিল। কিন্তু পুরীর কাছেই ল্যান্ডফলের সম্ভাবনা তৈরি হওয়ায় ভিজবে পশ্চিমবঙ্গও। পূর্বাভাস হাওয়া অফিসের। যার ফলে পাকা ধানে পড়বে মই। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামিকাল বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ওই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

আগামী, শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে দুই মেদিনীপুরে। তা ছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়। ওই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে শুক্রবার। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ