ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে অতিথি এলে বা ছুটির দিনে স্পেশাল কিছু বানাতে চাইলে চিকেনের একঘেয়ে পদ ছেড়ে ট্রাই করতে পারেন দারুণ স্বাদের চিজ চিকেন গ্রেভি। মুখে দিলেই গলে যাওয়া ক্রিমি সস, চিজের ফ্লেভার আর নরম চিকেনের মেলবন্ধনে তৈরি এই রেসিপিটি নান, পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে জমে যাবে দারুণ! চলুন দেখে নেওয়া যাক খুব সহজ এবং ঝটপট এই রেসিপি।

উপকরণ

চিকেন (বোনলেস): ৫০০ গ্রাম

বাটার: ৩ বড় চামচ

রসুন কুচি: ১ বড় চামচ

পেঁয়াজ কুচি: ১টি (মিহি করে কাটা)

ময়দা: ২ বড় চামচ

 দুধ: ২ কাপ

গ্রেট করা চিজ: আধ কাপ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

অরিগ্যানো: ১ চা চামচ

চিলি ফ্লেক্স: আধ চা চামচ

ফ্রেশ ক্রিম: ২ বড় চামচ

নুন ও সাদা তেল: পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন।এবার প্যানে ১ বড় চামচ বাটার ও সামান্য সাদা তেল গরম করে চিকেনগুলো হালকা সোনালী করে ভেজে তুলে নিন। ওই প্যানেই বাকি বাটার দিয়ে তাতে রসুন কুচি ও মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন। এরপর ময়দা দিয়ে একদম কম আঁচে ১ থেকে ২ মিনিট ভালো করে নাড়াচাড়া করুন।এবার অল্প অল্প করে দুধ ঢালুন এবং অনবরত নাড়তে থাকুন, যাতে কোনো দলা না পাকিয়ে জায়, এভাবে একটি মসৃণ হোয়াইট সস তৈরি হয়। সস কিছুটা ঘন হয়ে এলে তাতে গ্রেট করা চিজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চিজ পুরোপুরি গলে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ২ থেকে ৩ মিনিট হালকা আঁচে ফোটান। সবশেষে উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন।

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?