ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্মপ্রাণ পর্যটকদের যাত্রা আরও আরামদায়ক ও সহজ করতে রাজ্য পরিবহণ দপ্তরের উদ্যোগে শুরু হল  নতুন সরকারি এসি ভলভো বাস পরিষেবা। বুধবার এই বিশেষ বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিদিন ভোর থেকেই শুরু হবে এই যাত্রা।

প্রতিদিন সকাল ৫টা ৪৫ মিনিটে বেলুড় মঠ থেকে বাসটি ছাড়বে। বেলুড় মঠ থেকে সরাসরি জয়রামবাটি পৌঁছাতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা।ফিরতি পথে জয়রামবাটি থেকে বাসটি ছাড়বে বিকেল ৩টে ৪৫ মিনিটে। সাধারণ যাত্রীদের সামর্থ্যের কথা ভেবেই এই এসি ভলভো বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে। বেলুড় মঠ থেকে সরাসরি জয়রামবাটি যাওয়ার টিকিটের দাম রাখা হয়েছে ২২০ টাকা। তবে বাসটি যদি উচালন ও বেঙ্গাই রুট হয়ে যায়, সেক্ষেত্রে যাত্রীদের ২৬৫ টাকা ভাড়া গুনতে হবে।

তবে এই পরিষেবার সবচেয়ে বড় আকর্ষণ হলো মহিলা যাত্রীদের জন্য বিশেষ ছাড়। উদ্বোধনের দিন মন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছেন, এই বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের কোনো ভাড়া লাগবে না।টিকিট কাটার জন্য যাত্রীদের আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (WBTC) সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে অনলাইনে এই বাসের টিকিট বুক করা যাবে। শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি ভ্রমণে ইচ্ছুক অসংখ্য ভক্ত ও পর্যটক নতুন এই পরিষেবায় দারুণভাবে উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল