নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের সবকটিই দখল করে নিল বিজেপি।বুধবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন সম্পন্ন হতেই এই ছবি স্পষ্ট হয়ে গেল। এত দিন এই পঞ্চায়েতের প্রধান নির্বাচন বাকি ছিল। সেই নির্বাচনেই প্রধান পদে জয়ী হলেন বিজেপির মুনমুন পানি দাস। উপপ্রধান নির্বাচিত হয়েছেন সবিতা জানা। ফলে নন্দীগ্রামের পঞ্চায়েতের সমীকরণ দাঁড়াল বিজেপি ১৭, তৃণমূল শূন্য। 

উল্লেখ্য, রাজনৈতিক পালাবদলের আগে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন তৃণমূলের এক প্রতিনিধি। পালাবদলের পর তিনি পদত্যাগ করেন। তারপর থেকেই এই পঞ্চায়েতে প্রধান নির্বাচন বাকি ছিল। নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শেষ পর্যন্ত এই একটি পঞ্চায়েতের প্রধান নির্বাচনই বাকি ছিল। বুধবার সেই প্রক্রিয়া সম্পন্ন হতেই সব ক’টি পঞ্চায়েতের নিয়ন্ত্রণ চলে এল বিজেপির হাতে। প্রসঙ্গত, পালাবদলের আগে নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টি ছিল বিজেপির দখলে। বাকি ছ’টি ছিল তৃণমূলের হাতে। এবার সেই ছবিতে আমূল পরিবর্তন এল। শুধু পঞ্চায়েত নয়, সাম্প্রতিক সময়ের একাধিক বিভিন্ন নির্বাচনেও নন্দীগ্রামে সাফল্য পেয়েছে বিজেপি। ২০২৬ সালের ৯ অক্টোবর উপনির্বাচনের ফল প্রকাশের পর ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম দুটোতেই জয়ী হয়েছিলেন, পরবর্তীকালে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়াই সেখানে উপনির্বাচন হয়। পাশাপাশি নন্দীগ্রাম কো-অপারেটিভ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমিটির নির্বাচনেও জয় পায় বিজেপি।

আরও পড়ুনঃ ‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

অন্য দিকে, পূর্ব মেদিনীপুরের এগরার বালিঘাই নিজদণ্ড দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও সব আসনে জয় পেয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। মোট ন’টি আসনের ন’টিতেই জয়ী হয়ে সমবায়ের পরিচালন কমিটির দখল নিয়েছে গেরুয়া শিবির। প্রায় ৫০ বছর পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর সমবায় চত্বর ও সংলগ্ন এলাকায় আবির মেখে বিজয় উৎসবে মাতেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল