‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তৃণমূল কংগ্রেস কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়ে গিয়েছে।’ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে এভাবেই তৃণমূলকে বিঁধলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া গিয়েছিলেন শমীকবাবু। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘তৃণমূল দল আজকে নিজেদের মধ্যে প্রতীক নিয়ে প্রতিযোগিতা করছে। বাবা দাঁড়িয়ে বলছেন ছেলে তুমি কার। মা বলছে, আমি প্রমাণ করে দেব এই ছেলে তোমার। শীত পড়েছে, এবার যাত্রা আসবে গ্রামে গ্রামে। এবারের যাত্রাপালার নাম হবে প্রতীক তুমি কার, ঘাসফুল তুমি কার।’

কটাক্ষের সুরে শমীকবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেস কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে সিপিআইএম এখন বই নিয়ে রাস্তায় নেমে পড়েছে, বলছে পড়াশোনা করতে হবে। আপনারা তো ৩৪ বছর ধরে মানুষকে বই পড়ালেন। তারপর মানুষ আপনাদের ফেল করিয়ে দিল। এখন আবার তৃণমূল ও সিপিএমের মধ্যে প্রেম হয়েছে। কি প্রেম ভাবা যায় না। তৃণমূলের দুঃখে কাঁদছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আজ তৃণমূল ভাসুর বানিয়েছে, একদিন তিনিই ছিলেন অসুর। বিকাশবাবু আদালতে চলে গিয়েছেন আর মামলা করেই চলেছেন। যাতে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন না হয়। আমি বলছি, পুরসভার নির্বাচন যেদিন হোক না কেন সিপিএম, তৃণমূল কেউ থাকবে না। মানুষ ওদের ছুড়ে ফেলে দেবে। কংগ্রেস মাঝে-মধ্যে ঝিমিক ঝিমিক করে উঠছে। কিন্তু লাভ নেই।’

আরও পডুন: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

এদিন শমীক ভট্টাচার্য ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, দলীয় বিধায়করা, জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। ট্যাক্সিস্ট্যান্ডে ছিল বিজেপি কর্মীদের ভিড়।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন