ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্ধ্যার আড্ডা হোক বা কোনো বিশেষ ঘরোয়া আয়োজন, স্টার্টার হিসেবে চাইনিজ ফিউশন খাবারের জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। আর সেই খাবারে যদি থাকে মুচমুচে ভাজা আলু, নরম চিকেনের টুকরো আর মধু ও সসের মিষ্টি ঝাল স্বাদের জাদু, তবে তো কথাই নেই! চিরাচরিত হানি চিলি পটেটোর সাথে চিকেনের এই দারুণ সংযোজন খাবারটিকে করে তোলে আরও বেশি সুস্বাদু ও লোভনীয়। 

উপকরণ  

বোনলেস চিকেন – ২৫০ গ্রাম

আলু – ২টি (লম্বা করে কাটা)

কর্নফ্লাওয়ার – ৪ টেবিল চামচ

ময়দা – ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা – ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো– আধা চা চামচ

নুন – স্বাদমতো

তেল – ভাজার জন্য

মধু – ২ টেবিল চামচ

সয়া সস – ১ টেবিল চামচ

টম্যাটো সস – ২ টেবিল চামচ

চিলি সস – ১ টেবিল চামচ

ভিনিগার – ১ চা চামচ

রসুন কুচি – ১ টেবিল চামচ

শুকনো লঙ্কা – ২টি

তিল – ১ চা চামচ

স্প্রিং অনিয়ন – সামান্য

পদ্ধতি

চিকেন ছোট ছোট টুকরো করে তাতে আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য জল দিয়ে ২০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। আলু লম্বা করে কেটে কর্নফ্লাওয়ার মাখিয়ে মুচমুচে করে ভেজে নিন। এরপর চিকেনের টুকরোগুলো সোনালি  হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। কড়াইয়ে সামান্য তেল দিয়ে রসুন কুচি ও শুকনো লঙ্কা ভাজুন। এবার সয়া সস, টম্যাটো সস, চিলি সস, ভিনিগার ও মধু দিয়ে ভালোভাবে মেশান। সস ঘন হয়ে এলে ভাজা চিকেন ও আলু দিয়ে দ্রুত নেড়ে মিশিয়ে নিন। উপর থেকে তিল ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন। ফ্রায়েড রাইস বা হাক্কা নুডলসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC-তে ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন