আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুটা স্বস্তি দিয়ে ফের কমল সোনার দাম। আজ, বৃহস্পতিবার একধাক্কায় অনেকটাই কমেছে হলুদ ধাতুর দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন কলকাতাতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ১৮ হাজার ২৪১ টাকা। গতকাল, বুধবার ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ২৬ হাজার ৩০০ টাকা। আবার মঙ্গলবার তার দাম ছিল ১ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা। অর্থাৎ তিনদিনে একাধাক্কায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম প্রায় দশ হাজার টাকা কমেছে। যা গহনা প্রেমীদের কাছে খুশির খবর।

দাম কমেছে ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দামও। গতকাল, বুধবার ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৩২ হাজার ৯০০ টাকা। আজ, বৃহস্পতিবার শহরে সেই দর রয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৯৯০ টাকায়। বাংলার ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে অগ্রহায়ণ মাস। বিয়ের মরশুম। বছরের বাকি সময়ের তুলনায় অগ্রহায়ণ মাসে বিয়ের হিড়িক বেশি থাকে। স্বাভাবিক ভাবেই এই সময়টাতে সোনা-রুপোর গহনা বিক্রি কিছুটা হলেও বেশি হয়। বাজারে সোনা-রুপোর দর কম থাকলে কিছুটা সুরাহা হয় আমজনতার। পর পর তিনদিনে শহরে হলুদ ধাতুর দাম কম থাকায় স্বস্তিতে মধ্যবিত্ত।

আরও পডুন: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

তবে শুধুই সোনা নয়, অনেকটাই দাম কমেছে রুপোর। কেজি পিছু রুপোর খুচরো দর গতকাল, বুধবার কলকাতায় ছিল ১ লক্ষ ৬৫ হাজার ৯০০ টাকা। আজ, বৃহস্পতিবার সেই দর অনেকটাই কমেছে। এদিন শহরে কেজি পিছু রুপোর খুচরো দর ১ লক্ষ ৫৯ হাজার ৮৪০ টাকায় দাঁড়িয়ে রয়েছে। যা গতকালের তুলনায় প্রায় ৬ হাজার টাকা কম।

কেরলমে কাজে গিয়ে মৃত্য বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক