নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জিততেই হবে ভারতকে। তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার প্রথম টেস্টে মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজার মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়নি। ওয়েলিংটনের মাঠে যখন পেস বোলারদের প্রয়োজন তখন মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞ বোলারকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। যশপ্রীত বুমরাহের সঙ্গে খেলছেন আকাশ দীপ, অনশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

যাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রবীন্দ্র জাদেজা শুধুই বোলার নয়, ব্যাটারও। তাকে বসিয়ে রাখার সিদ্ধান্তও মেনে নিতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা। যদিও ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি বলেছেন, ‘সিরাজের কোনও সমস্যা নেই। এটাই সেরা একাদশ আমাদের। দল বাছাই করার সময় আমরা ভেবেছিলাম এই খেলোয়াড়দের রাখা ঠিক হবে। আমার মনে হয় না সিরাজ বা রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা তো কেবল প্রথম দিন। আমরা শুধু প্রথম দিনের জন্যই দল বাছাই করি না, বরং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনের জন্যও করি। পাঁচদিনের ম্যাচ, সময় দিতে হবে।’

আরও পডুন: কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

এদিন ওয়েলিংটনে টসে জিতে প্রথমে ফিল্ডিং-য়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে শুরুটা ভাল না করলেও দিনের শেষে হাল ধরেন কিউয়ি ব্যাটার গ্লেন ফিলিপস ও হেনরি নিকোলস। ফিলিপস ৯৪ রানে দাঁড়িয়ে ও সেঞ্চুরি হাঁকিয়ে নট আউট নিকোলস। প্রথম দিনের খেলার শেষে নিউজিল্যান্ডের স্কোর পাঁচ উইকেট হারিয়ে ২৪৫ রান।

মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ