আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিতে অনেকেই পছন্দ করেন। কিন্তু পরিচিত সকলের সঙ্গে সব কিছু ভাগ করে নেওয়া যায়, এমনটা নয়। বিশেষ করে WhatsApp-এ স্ট্যাটাস দেওয়ার সময় অনেকেই চান, নির্দিষ্ট কয়েকজন মানুষই শুধু সেই আপডেট দেখুক। সেই কথা মাথায় রেখেই WhatsApp-এ আগে থেকেই রয়েছে ‘Only Share With’ অপশন। যার সাহায্যে নির্দিষ্ট কয়েকজনকে বেছে নিয়ে তাঁদের সঙ্গেই স্ট্যাটাস ভাগ করে নেওয়া যায়। এবার এল আরও একটি নতুন ফিচার ‘Close Friends’। হঠাৎ এই ফিচার আনার প্রয়োজন পড়ল কেন? পুরনো সুবিধার সঙ্গে নতুন ফিচারের পার্থক্যই বা কোথায়?   

আসলে WhatsApp-এর নতুন Close Friends ফিচারটি সম্পূর্ণ নতুন কোনও প্রাইভেসি সুবিধা নয়। আগে থেকে থাকা স্ট্যাটাস প্রাইভেসি ব্যবস্থাকেই আরও গোছানো এবং ব্যবহারবান্ধব করে তোলার উদ্যোগ। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো একটি আলাদা তালিকা তৈরি করতে পারবেন। সেই তালিকায় থাকা ব্যক্তিদের জন্যই নির্দিষ্ট স্ট্যাটাস আপলোড করা যাবে। শুধু তাই নয়, Close Friends-এর পাশাপাশি একাধিক কাস্টম অডিয়েন্স লিস্ট তৈরির সুবিধাও থাকছে।

Only Share With ও Close Friends-এর মধ্যে পার্থক্য কোথায়?

WhatsApp-এর পুরনো ‘Only Share With’ অপশনে স্ট্যাটাস দেওয়ার সময় নির্দিষ্ট কয়েকজন কন্ট্যাক্ট বেছে নিতে হয়। অর্থাৎ, কন্ট্যাক্ট লিস্টে থাকা কাদের আপনি স্ট্যাটাস দেখাবেন, তা ঠিক করার সুযোগ আগে থেকেই রয়েছে। তবে এবার তাঁদের মধ্যে থেকেও আরও কাছের মানুষদের বেছে নিতে পারবেন সহজেই। নতুন Close Friends ফিচারে আলাদা করে একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে রাখা যাবে। ফলে বারবার আলাদা করে কন্ট্যাক্ট বেছে নেওয়ার পরিবর্তে তৈরি করা তালিকাটি ব্যবহার করেই স্ট্যাটাস শেয়ার করা সম্ভব হবে। নতুন ফিচারের আরও একটি বিশেষত্ব হল, শুধু Close Friends নয়, প্রয়োজন অনুযায়ী একাধিক কাস্টম তালিকাও তৈরি করা যাবে। যেমন পরিবারের সদস্যদের জন্য একটি তালিকা, অফিসের সহকর্মীদের জন্য অন্য একটি তালিকা কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের জন্য আলাদা তালিকা তৈরি করা সম্ভব। প্রতিটি তালিকার আলাদা নাম এবং ইমোজিও দেওয়া যাবে। ফলে কোন স্ট্যাটাস কাদের দেখাতে চান, তা বেছে নেওয়া আরও সহজ হবে। 

বেগুনি রঙের রিঙ দেখেই বুঝবেন বিশেষ স্ট্যাটাস

নতুন ফিচারে চোখে পড়ার মতো পরিবর্তন হল স্ট্যাটাসের চারপাশের বেগুনি রঙের রিং। সাধারণ স্ট্যাটাসের তুলনায় Close Friends বা কাস্টম অডিয়েন্সের জন্য দেওয়া স্ট্যাটাস আলাদা করে চেনা যাবে এই রঙের মাধ্যমে। যাঁরা সেই স্ট্যাটাস দেখতে পাবেন, তাঁরা সংশ্লিষ্ট তালিকার নাম এবং ইমোজিও দেখতে পারবেন। তবে সেই তালিকায় আর কারা রয়েছেন, তা জানতে পারবেন না।

তালিকায় কাউকে যোগ বা বাদ দিলে যাবে না নোটিফিকেশন

নতুন ফিচারে ব্যবহারকারীরা ইচ্ছেমতো তালিকায় কাউকে যুক্ত করতে বা বাদ দিতে পারবেন। তবে কাউকে তালিকায় যুক্ত করা বা সরিয়ে দেওয়ার জন্য তাঁর কাছে কোনও নোটিফিকেশন পৌঁছবে না। অর্থাৎ, নিজের পছন্দমতো ব্যক্তিগত তালিকা পরিচালনা করতে পারবেন ব্যবহারকারীরা। সব মিলিয়ে, ‘Only Share With’ এবং ‘Close Friends’ দুটির মূল উদ্দেশ্যই নির্দিষ্ট মানুষের সঙ্গে স্ট্যাটাস ভাগ করে নেওয়া। পার্থক্য হল, পুরনো অপশনে নির্দিষ্ট স্ট্যাটাসের জন্য কন্ট্যাক্ট বেছে নেওয়া যায়, আর নতুন ফিচারে আলাদা তালিকা তৈরি করে সেই কাজ আরও সহজে করা যাবে। তাই একে একেবারে নতুন সুবিধা না বলে পুরনো ব্যবস্থার আরও উন্নত ও গোছানো সংস্করণ বলাই যায়। উল্লেখ্য, নতুন Close Friends ও কাস্টম অডিয়েন্স ফিচার Android এবং iOS-এর কিছু ব্যবহারকারীর জন্য ধাপে ধাপে চালু হচ্ছে। ফলে আপডেট করলেই যে প্রত্যেকের ফোনে সঙ্গে সঙ্গে এই সুবিধা চলে আসবে, এমনটা নয়।

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের