ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বাসের সম্পর্ককেই হাতিয়ার করে ভয়ংকর প্রতারণার অভিযোগ। ছেলের মৃত্যুর পর বউমাকে নিজের মেয়ের মতো  ভরসা করেছিলেন বৃদ্ধা। সেই বউমার বিরুদ্ধেই উঠল ভয়ংকর প্রতারণার অভিযোগ। শাশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। দিনের পর দিন ওষুধের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন বৃদ্ধা। আর সেই সুযোগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা।   বউমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ৭৯ বছরের বৃদ্ধা।  

ঘটনাটি গুজরাটের আমেদাবাদের পালডি এলাকার। পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, বৃদ্ধা জয়শ্রীবেন শাহের ছেলে অভিষেকের ২০২৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এরপর বউমা অঙ্কিতা শাহ এবং নাতনির সঙ্গে থাকতে শুরু করেন তিনি। অভিযোগ, সেই সুযোগেই ধীরে ধীরে শাশুড়ির জমানো অর্থের উপর নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে অঙ্কিতা।  ঝগড়া ও মানসিক চাপ সৃষ্টি করে শাশুড়ির এইচডিএফসি ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্টে নিজের নাম যুক্ত করান তিনি। এরপর সংসারের খরচের অজুহাতে ভয় দেখিয়ে বৃদ্ধার কাছ থেকে একাধিক ফাঁকা চেকে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এখনেই বউমার কীর্তির শেষ নয়। চিকিৎসকের প্রেসক্রিপশনে কারসাজি করে নিষিদ্ধ ঘুমের ওষুধ ‘ট্যাব ট্রিকা ০.৫’ সংগ্রহ করার অভিযোগ উঠেছে অঙ্কিতার বিরুদ্ধে। এরপর নিয়মিত সেই ওষুধ শাশুড়িকে খাওয়ানো হত। যার  জেরে প্রায়শই ঝিমুনি ও মাথা ঘোরার সমস্যায় ভুগতেন বৃদ্ধা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি করাতেও হয়। 

জানা গিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছিল।  সেই সময় বৃদ্ধা নিজের মেয়েকেও চিনতে পারছিলেন না।  মায়ের এমন অবস্থা দেখে সন্দেহ হয় মেয়ে কোষা ও তাঁর স্বামীর। তাঁরা তড়িঘড়ি বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্ত পরীক্ষার রিপোর্টে শরীরে ঘুমের ওষুধের উপস্থিতি ধরা পড়ে বলে দাবি। এরপরই বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন তাঁর মেয়ে ও জামাই। তখনই দেখা যায় সই করানো ফাঁকা চেক ব্যবহার করে এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ডে টাকা স্থানান্তর করেছেন অঙ্কিতা। শুধু তাই নয়, মৃত স্বামী অভিষেকের মোবাইল ফোন ব্যবহার করে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেও অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা সরানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বউমা অঙ্কিতা শাহের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে আমেদাবাদের পালডি থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের