মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রভাব খাটানো ও জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১। এমনকি ধৃত ব্যক্তি মন্ত্রী ক্ষুদিরাম টুুডুর নাম করে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে মেসেজ করে। তার চাকরির ব্যবস্থা করে দিতে বলে। বিষয়টি নিয়ে মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে সবটা জানান এসএসসি-র সচিব। যদিও পুরোটাই ভুয়ো বলে দাবি করেন মন্ত্রী। তারপরেই বিষয়টি নিয়ে সিআইডির কাছে অভিযোগ জানান স্কুল সার্ভিস কমিশনের সচিব। তদন্তে নেমে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থেকে হাফিজুল ইসলাম নামের এক ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়। সিআইডি সূত্রে খবর, অভিযুক্তের টাওয়ার লোকেশন ধরে দেগঙ্গা থেকে আজ, শনিবার গ্রেফতার করা হয়েছে।

আরও পডুন: জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আগামিকাল রবিবার আদালতে তোলা হবে তাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। কারণ এটা তার একার পক্ষে সম্ভব নয় বলে দাবি সিআইডির গোয়েন্দাদের। এর পিছনে কোনও বড় চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, ‘আমি ব্যাপারটি নিয়ে কিছুই জানি না। আমার নাম করে কুকীর্তি, দুর্নীতি করার চেষ্টা করা হচ্ছে। তদন্তকারীদের বলেছি কড়া ব্যবস্থা নিতে।’ রাজ্যে পালাবদলের পর সরকারি চাকরি পরীক্ষায় দুর্নীতি ও নিয়োগে কারচুপি রুখতে কড়া নির্দেশে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেধার ভিত্তিতে নিয়োগের পথেই হাঁটবে রাজ্য সরকার। কোনও দুর্নীতি নয়। কিন্তু তারপরেও প্রভাবশালীদের নাম ভাড়িয়ে নিয়োগে কারচুপির চেষ্টা করছেন অনেকে। তাই সতর্ক রাজ্যের পুলিশ থেকে গোয়েন্দারা।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের