তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরদুপুরে বাড়ির বাইরে খেলতে খেলতেই নিখোঁজ হয়ে গিয়েছিল তিন বছরের একরত্তি। পরিবারের লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরা, সবাই মিলে খুঁজেও কোনও সন্ধান পাননি। শেষ পর্যন্ত বাড়ি থেকে মাত্র ৪০ মিটার দূরে এক প্রতিবেশী মহিলার ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে শিশুকন্যার নিথর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তন্ত্রমন্ত্রের সঙ্গে যোগ রয়েছে এই ঘটনার এবং শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।  

উত্তরপ্রদেশের বুলন্দশহরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুলন্দশহরের ভূড় এলাকার বাসিন্দা তিন বছরের মান্যা ওরফে ওয়ানিয়া (৩) শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা নাগাদ বাড়ির বাইরে খেলছিল। সেই সময় আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকা এবং আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজ করেও শিশুটির কোনও সন্ধান মেলেনি। এরপর পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুর খোঁজে শুরু হয় তল্লাশি। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজে শিশুটিকে আশপাশে দেখা গেলেও দূরে কোথাও চলে যাওয়ার  ইঙ্গিত মেলেনি। এরপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আশপাশের বাড়িগুলিতে তল্লাশি শুরু হয়।

আরও পড়ুন: বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

শিশুকে খুঁজতে নামানো হয় ডগ স্কোয়াড। তখনই সেই ট্রেনিং প্রাপ্ত কুকুর পুলিশকে একটি বাড়ির তালাবন্ধ ঘরের দিকে  নিয়ে যায়। বাড়িটি রোতাশ রাজপুতের। সেখানে ভাড়াটে হিসেবে থাকতেন সোনালি নামে এক মহিলা। দরজা ভেঙে ঘরে ঢুকতেই উদ্ধার হয় নিখোঁজ শিশুটির দেহ।  বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং জানিয়েছেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে তন্ত্রসাধনার ইঙ্গিত মিলেছে।  শিশুটির সঙ্গে আসলে ঠিক কি হয়েছিল জানতে আটক করা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও খুনের নেপথ্যের উদ্দেশ্য স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।  

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক