কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা। শনিবার রাতে বিষক্রিয়ার কারণে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভেন্টিলেশনে রয়েছেন বিজেপি বিধায়ক। বর্তমানে চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন তিনি। নতুন করে অবস্থার অবনতি হয়নি। তবে কীভাবে তাঁর শরীরে বিষ প্রবেশ করল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আত্মহত্যার চেষ্টা নাকি খাবারে বিষক্রিয়া? ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।   

পরিবারের একাংশের দাবি, আত্মহত্যার চেষ্টা করেছিলেন রেখা পাত্র। অন্য দিকে, রবিবার হাসপাতালে বিধায়ককে দেখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, কোনও খাবার খাওয়ার পর থেকেই তাঁর বিষক্রিয়া হয়ে থাকতে পারে। তাঁর কথায়, প্রাথমিক ভাবে ফুড পয়জনিংয়ের আশঙ্কা করা হচ্ছে। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ ঘাস মারার বিষ খান রেখা পাত্র বলে অভিযোগ। প্রথমে তাঁকে বসিরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বসিরহাট জেলা হাসপাতালে। কিন্তু অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় বিজেপির শীর্ষ নেতৃত্বের পরামর্শে কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার ভোর প্রায় ৪টে নাগাদ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রেখা পাত্রের অসুস্থতার ঘটনা সামনে আসার পর তাঁর সাম্প্রতিক পারিবারিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, দলের একাংশের সঙ্গে তাঁর মতবিরোধ ছিল। বিভিন্ন দলীয় কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ না জানানো এবং দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার অভিযোগও উঠেছে। সম্প্রতি একটি সভায় তাঁকে বলতে শোনা যায়, উচ্চশিক্ষার সুযোগ না পাওয়ায় দলের একাংশের নেতাদের কাছে তিনি যথাযথ সম্মান পান না।

আরও পড়ুন: ২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে হিঙ্গলগঞ্জে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন বিধায়ক। বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। পরিবারের সদস্যদের সঙ্গেও সাম্প্রতিক সময়ে মতবিরোধ তৈরি হয়েছিল বলে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তবে কী কারণে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। বিষক্রিয়ার প্রকৃত কারণ, এর পিছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না এবং ঘটনাটি আত্মহত্যার চেষ্টা কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। অন্য দিকে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়ার পরই তাঁকে পুরো বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন। তাঁর বক্তব্য, দলের কোনও নেতা বা কর্মী কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে বিজেপি তাঁদের পাশে থাকবে।

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি