সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার অফিস টাইমে নবান্নের কাছে দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল একটি যাত্রিবাহী বাস। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাইক আরোহী ও এক সিভিক ভলান্টিয়ার। তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন দু’জন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে একটি বাঁকের মুখে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এরপর পরপর দু’টি মোটরবাইক ও একটি মারুতি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। শুধু তাই নয়, রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও ধাক্কা মারে সেটি। এই ঘটনায় এক বাইক আরোহী এবং কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। আহত দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

অন্যদিকে, দুর্ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক বলে খবর। পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে স্বাভাবিক হয় যান চলাচল।

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি