বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস উৎসবের আগে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য সুখবর। মায়াপুর যাওয়ার পথ আরও সহজ করতে এ বার বালুরঘাট থেকে সরাসরি বাস পরিষেবা চালু করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC)। উল্লেখ্য, এর আগেই বালুরঘাট থেকে নবদ্বীপ পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়েছে। এ বার এক বাসেই পৌঁছে যাওয়া যাবে মায়াপুর। ফলে তীর্থযাত্রীদের পাশাপাশি জেলার সাধারণ যাত্রীদেরও যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। নতুন এই বাস পরিষেবার উদ্বোধন করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়।

কখন ছাড়বে বাস, কত ভাড়া?

NBSTC-র নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ৮টায় বালুরঘাট ডিপো থেকে বাসটি মায়াপুরের উদ্দেশে রওনা দেবে। ২১টি স্টপেজ অতিক্রম করে বিকেল ৫টার মধ্যে পৌঁছবে মায়াপুরে। পরদিন সকাল ৭টায় মায়াপুর থেকে ফের বালুরঘাটের উদ্দেশে রওনা দেবে বাসটি। এই যাত্রায় মাথাপিছু ভাড়া রাখা হয়েছে ২৬৫ টাকা। 

আরও পড়ুন: বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত

এই পরিষেবায় মহিলাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় জানিয়েছেন, আসল আধার কার্ড দেখালে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। ফলে মহিলা তীর্থযাত্রীদের জন্য এই পরিষেবা বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়ন নিয়েও কথা বলেন বিধায়ক। তিনি বলেন, রাজ্য সরকার নতুন করে এক হাজার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ৪৩৫টি নতুন বাস এসেছে। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে সিএনজি বাস চালুর উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন রুটে নতুন বাস নামিয়ে গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। 

এতদিন বালুরঘাট থেকে মায়াপুর যেতে হলে যাত্রীদের একাধিক যানবাহন বদল করতে হত। তাতে সময় ও খরচ দুই-ই বাড়ত। বিশেষ করে প্রবীণ মানুষ, মহিলা এবং শিশুদের নিয়ে যাঁরা তীর্থযাত্রায় যেতে চান, তাঁদের বেশি সমস্যায় পড়তে হত। সরাসরি বাস চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা। রাস উৎসবের সময় মায়াপুরে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়ে। তার আগে এই পরিষেবা চালু হওয়ায় দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। 

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?