অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশের মাটিতে নতুন জীবন গড়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়েন বহু ভারতীয়। পিছনে ফেলে আসেন চেনা শহর, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব। বুকভরা আশা নিয়ে পাড়ি দেন অচেনা দেশে। স্বপ্ন থাকে, পরিশ্রমের বিনিময়ে এক দিন গড়ে তুলবেন নিজের ছোট্ট সংসার। কিন্তু সেই বিদেশের মাটিতেই যদি পরিবার নিয়ে একটু আনন্দের মুহূর্ত কাটাতে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়, তার চেয়ে যন্ত্রণার আর কী হতে পারে! অস্ট্রেলিয়ায় এক ভারতীয় পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এমনই এক ঘটনা ঘিরে ছড়িয়েছে তীব্র বিতর্ক।

ঘটনাটি প্রকাশ্যে এনেছেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী অঞ্জলি শর্মা।  বিদেশের মাটিতে পরিবার নিয়ে একটু সময় কাটাতে বেরিয়েছিলেন তাঁরা। রাস্তার ধারে বসে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন। চারপাশে স্বাভাবিক পরিবেশ, নিজেদের মতো সময় কাটাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, আচমকাই পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। ঘটনায় স্তম্ভিত হয়ে যান অঞ্জলি। তিনি সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ভিডিও করেন। পরে সেই ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেন। তাঁর প্রশ্ন, কোনও অপরাধ না করেও কেন এমন অপমানজনক আচরণের শিকার হতে হবে একটি পরিবারকে? এর নেপথ্যে কি ভারতীয়দের প্রতি বিদ্বেষ, না কি নিছকই উচ্ছৃঙ্খল আচরণ?

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

অঞ্জলি জানিয়েছেন, বিষয়টি পুলিশকেও জানান তিনি। তবে এই ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত তথ্য মেলেনি। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। বহু মানুষ এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন