দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস পূর্ণিমায় বিশেষ তিথিতে পালিত হয় দেব দীপাবলি। এই দেব দীপাবলিকে ঘিরেও রয়েছে এমনই একাধিক রীতি। বিশ্বাস করা হয়, এই বিশেষ তিথিতে দেবতারা স্বর্গ থেকে মর্ত্যে নেমে এসে দীপাবলি উদ্‌যাপন করেন। তাই এই উৎসবের নাম দেব দীপাবলি। চলতি বছর ২৪ নভেম্বর, মঙ্গলবার পালিত হবে এই উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে উদ্‌যাপন হলেও বেনারসে দেব দীপাবলির জাঁকজমক সবচেয়ে বেশি চোখে পড়ে। গঙ্গার ঘাট সেজে ওঠে লক্ষ লক্ষ প্রদীপের আলোয়, রঙিন আতশবাজিতে আলোকিত হয় আকাশ। ধর্মীয় বিশ্বাস, এই দিনে কয়েকটি বিশেষ বাস্তু ও পুজোর নিয়ম মেনে চললে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। জেনে নিন, দেব দীপাবলিতে কোন কোন নিয়ম পালন করা শুভ।

গঙ্গাস্নান করে দীপদান

দেব দীপাবলির দিনে গঙ্গায় স্নান করে প্রদীপ দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে গঙ্গাস্নান ও দীপদান করলে পুণ্যলাভ হয়। এমনকী, এই দিনে দীপদান করলে দশটি যজ্ঞ সম্পন্ন করার সমান পুণ্য অর্জিত হয় বলেও ধর্মীয় বিশ্বাস রয়েছে। তাই রাস পূর্ণিমায় গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালিয়ে দেবতাদের আরাধনা করার রীতি প্রচলিত।

তুলসী গাছে বাঁধুন হলুদ কাপড়

হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। দেব দীপাবলির দিন বাড়ির তুলসী গাছে হলুদ রঙের কাপড় বেঁধে দেওয়াকে শুভ বলে মনে করেন অনেকে। প্রচলিত বিশ্বাস, এই নিয়ম পালন করলে কর্মক্ষেত্রে উন্নতি, চাকরিতে সাফল্য এবং ব্যবসায় সমৃদ্ধির পথ প্রশস্ত হয়।

সাতটি লবঙ্গ দিয়ে জ্বালান প্রদীপ

এই বিশেষ তিথিতে মাটি বা আটার তৈরি প্রদীপে সাতটি লবঙ্গের কুঁড়ি দিয়ে জ্বালানোর রীতিও রয়েছে। বাস্তু বিশ্বাস অনুযায়ী, এই নিয়মে প্রদীপ জ্বালালে পরিবারের মধ্যে সুখ-শান্তি বজায় থাকে। সংসারের অশান্তি দূর হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও মধুর হয়ে ওঠে বলেও মনে করা হয়।

পূর্বপুরুষদের স্মরণে জ্বালান প্রদীপ

দেব দীপাবলির দিনে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস, এর ফলে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করা যায়। পাশাপাশি তাঁদের আশীর্বাদে পরিবারের উপর শুভ প্রভাব বজায় থাকে বলেও প্রচলিত ধারণা রয়েছে।

তুলসী রোপণ করে পুজো করুন বিষ্ণুর

দেব দীপাবলির দিনে বাড়িতে নতুন তুলসী গাছ রোপণ করাকে শুভ বলে মনে করা হয়। পাশাপাশি ১১টি তুলসীপাতা দিয়ে মালা তৈরি করে ভগবান বিষ্ণুকে নিবেদন করার রীতিও রয়েছে। বিশ্বাস করা হয়, এই নিয়ম মেনে পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

আটার পাত্রে রাখুন ১১টি তুলসীপাতা

এই দিনে আরও একটি প্রচলিত বাস্তু উপায় হল, আটার পাত্রে ১১টি তুলসীপাতা রেখে দেওয়া। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এমনটা করলে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং জীবনে সৌভাগ্য ফিরে আসে। দেবতাদের কৃপা ও সংসারের মঙ্গল কামনায় অনেকে এই নিয়ম পালন করেন।

DISCLAIMER: উপরে উল্লেখিত নিয়মগুলি প্রচলিত ধর্মীয় ও বাস্তুবিশ্বাসের উপর ভিত্তি করে। এগুলি ‘এই মুহূর্তে ডিজিটাল’ যাচাই করেনি।

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী