সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশীয় বাজারে অস্থির পরিস্থিতি ও মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কা। বিশ্ববাজারে সেই কারণে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যার সরাসরি প্রভাব পড়ল ভারতের বাজারে। আজ, সোমবার সপ্তাহের শুরুতেই বিরাট পতন হল সেনসেক্স ও নিফটিতে। এদিন ২৩ নভেম্বর সকালে শেয়ার বাজার খুলতেই হুড়মুড়িয়ে নেমে গিয়েছিল সেনসেক্স। গত সপ্তাহের ট্রেডিং সেশনে ম্যারাথন দৌড়ের পরে আজ, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই মুখ ফিরিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই-এর সূচক। দিনের সর্বোচ্চ স্তর থেকে ১,৬০০ পয়েন্টের বেশি নীচে নেমে গিয়েছিল সেনসেক্স। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন বিনিয়োগকারীরা। এদিন বাজার বন্ধের সময়ে সেনসেক্স ১৪৮৩.৭২ পয়েন্টে পড়ে ৮২,৪৩৫.৯৯-তে থেমেছে। আর যার ফলে বিনিয়োগকারীরা দিনের শেষে ৬.৫ লক্ষ কোটি টাকা লোকসান করেছেন।

আরও পডুন: বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

নিফটিরও এদিন পতন হয়েছে। দিনের শেষে নিফটি ৪৫০.৯৫ পড়ে দাঁড়িয়েছে ২৫,৩৪৯.৬৫-তে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? বাজার বিশেষজ্ঞরা এর পিছনে বেশ কয়েকটি কারণ দেখিয়েছেন। প্রথমত, ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধি করবে বলে সেই পথেই হাঁটছে। এবার মার্কিন ব্যাঙ্কে সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগকারীরা সেই দিকেই ছুটবে। কারণ, আমেরিকায় সুদের হার বাড়লে মার্কিন বাজারে বিনিয়োগ আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ফলে, ভারতের মতো উদীয়মান বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা আমেরিকার বাজারে বিনিয়োগ করতে শুরু করবে। এই আশঙ্কাই ভারতীয় শেয়ারবাজারে বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সঙ্গে এদিন ভারতের ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলি খারাপ পারফরম্যান্স দেখিয়েছিল। ব্যাঙ্কিং খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ বাজারের পতন আরও ত্বরান্বিত করে। এইচডিএফসি ব্য়াঙ্ক, আইসিআইসিআই ব্য়াঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার মতো প্রথম সারির ব্যাঙ্কগুলির শেয়ারে বড়সড় ধস নামে। এর জেরে দ্রুত পতন হয় ব্যাঙ্ক নিফটি সূচকে। যার প্রভাব সরাসরি পড়ে বাজারে। এই খাতে শেয়ারে ধস নামতেই তার সরাসরি আঁচ এসে পড়ে গোটা শেয়ারবাজারে। যার ফলে ধাক্কা খায় ভারতের বাজার।

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI