স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। দীর্ঘ এক বছর ধরে মেয়ের উপর যৌন নির্যাতন ও শারীরিক অত্যাচার চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের সদস্যদের কাছে ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার মাসি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় আট বছর আগে একটি দুর্ঘটনায় মৃত্যু হয় নির্যাতিতার মায়ের। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে গত এক বছর ধরে ১৭ বছরের মেয়ের উপর একাধিকবার যৌন নির্যাতন চালায় তার বাবা দীপন হালদার (৪০)। শুধু তাই নয়, মেয়েকে মারধর করার পাশাপাশি এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত পাষণ্ড বাবা। সেই আতঙ্কেই দীর্ঘদিন বাবার অত্যাচার সহ্য করেও মুখ খুলতে পারেনি নির্যাতিতা।

আরও পডুন: অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

অভিযোগ, দু’দিন আগে ছোট বোনের চোখে পড়ে দিদির উপর বাবার সেই নির্যাতনের ঘটনা। এরপর সে বিষয়টি মাসি ও দিদাকে জানায়। পরে তাঁদের কাছে গোটা ঘটনা খুলে বলে নির্যাতিতা। দেরি না করে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মাসি। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্তে পকসো আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পরিবারের অন্দরেই নাবালিকার নিরাপত্তা নিয়ে এমন অভিযোগ সামনে আসায় উঠছে একাধিক প্রশ্ন। নাবালিকার উপর এই ধরনের অপরাধ রুখতে সামাজিক সচেতনতার পাশাপাশি দ্রুত তদন্ত, নিরপেক্ষ বিচার এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহলে।

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের