একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের সন্ধ্যায় একঘেয়ে রান্না ছেড়ে স্বাদ বদলাতে রেস্তরাঁর মতো সুস্বাদু চিলি কপি হতে পারে সেরা পছন্দ। সাধারণ আলু-ফুলকপির তরকারির বদলে চায়নিজ সসের দারুণ ফ্লেভারে তৈরি এই পদটি স্টার্টার হিসেবে যেমন জমে, তেমনি ফ্রায়েড রাইস বা নুডলসের সঙ্গেও খেতে দারুণ লাগে।

উপকরণ

ফুলকপি: ১টি মাঝারি 

কর্নফ্লাওয়ার: ৪ টেবিল চামচ

ময়দা: ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১/২ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১/২ চা চামচ

নুন: স্বাদমতো

সাদা তেল: ভাজার জন্য

সস ও গ্রেভির জন্য:

রসুন কুচি: ১ টেবিল চামচ 

আদা কুচি: ১ চা চামচ

কাঁচা লঙ্কা: ২-৩টি (চেরা বা কুচানো)

পেঁয়াজ: ১টি বড়

ক্যাপসিকাম: ১টি মাঝারি

সয়া সস (Dark Soy Sauce): ১ টেবিল চামচ

রেড চিলি সস: ১ টেবিল চামচ

টমেটো কেচাপ: ২ টেবিল চামচ

ভিনিগার: ১ চা চামচ

স্প্রিং অনিয়ন (পেঁয়াজকলি): ২ টেবিল চামচ (কুচানো)

কর্নফ্লাওয়ার গোলা: ১ চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে নেওয়া

পদ্ধতি

একটি পাত্রে জল ও সামান্য নুন দিয়ে ফুলকপির টুকরোগুলি দিয়ে ২ থেকে ৩ মিনিট হালকা ভাপিয়ে জল ঝরিয়ে নিন। একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন মিশিয়ে সামান্য জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন। ভাপানো ফুলকপিগুলো এই ব্যাটারে ভালো করে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি থেকে উচ্চ আঁচে ফুলকপিগুলি সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে নিন। অন্য একটি কড়াইতে ১ থেকে ২ টেবিল চামচ তেল গরম করে রসুন কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ৩০ সেকেন্ড নেড়ে নিন।এবার পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে ২ মিনিট ভাজুন। আঁচ কমিয়ে সয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ ও সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সামান্য জল এবং গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে নিন।সবশেষে ভিনেগার এবং ভেজে রাখা মুচমুচে ফুলকপিগুলো দিয়ে হাই ফ্লেমে ভালো করে টস করুন, যাতে সব কপির গায়ে সস লেগে যায়। উপর থেকে কুচানো পেঁয়াজকলি (স্প্রিং অনিয়ন) ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। 

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে