কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার এখন সর্বত্র। মানুষের মাথার চেয়েও এআই-এর দাম এখন বেশি। তবে ক্যানসারের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিঃসন্দেহে যুগান্তকারী ঘটনা। কারণ, এর আগেও একদল গবেষক প্রমাণ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন ধরনের ক্যানসার শনাক্ত করা সম্ভব। চিকিৎসাবিজ্ঞানে এই প্রযুক্তির ব্যবহার রোগ নির্ণয়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে রোগের প্রাথমিক পর্যায়ে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন চিহ্নিত করা সম্ভব হচ্ছে, যা সাধারণ পরীক্ষায় অনেক সময় সহজে ধরা পড়ে না। কিন্তু ঠিক কী ভাবে কাজ করে এই প্রযুক্তি? কী ভাবেই বা ক্যানসার শনাক্ত করতে সাহায্য করে এআই?

কীভাবে ক্যানসার শনাক্ত করতে সাহায্য করে AI?

১. রোগীর শরীর থেকে সংগৃহীত টিস্যুর নমুনা পরীক্ষা করে ক্যানসার আক্রান্ত কোষের অস্বাভাবিক গঠন চিহ্নিত করতে পারে এআই। এর ফলে ক্যানসারের উপস্থিতি সম্পর্কে চিকিৎসকেরা প্রাথমিক ধারণা পান।

২. সুস্থ কোষ ও ক্যানসার আক্রান্ত কোষের আকার, আকৃতি এবং গঠনের মধ্যে পার্থক্য রয়েছে। এআই সেই পরিবর্তনগুলি বিশ্লেষণ করে সন্দেহজনক কোষ চিহ্নিত করতে সাহায্য করে।

৩.ক্যানসার আক্রান্ত কোষের ডিএনএ-তে কিছু পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের ধরন বিশ্লেষণ করে ক্যানসারের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে ধারণা দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।

৪. এক্স-রে, সিটি স্ক্যান ও ম্যামোগ্রাফির ছবি বিশ্লেষণ করে শরীরের কোথাও অস্বাভাবিক কিছু রয়েছে কি না, তা চিহ্নিত করতে পারে এআই। বিশেষত স্তন ও ফুসফুসের ক্যানসার শনাক্তকরণে এই প্রযুক্তি সাহায্য করছে।

৫.রক্তের মধ্যে ক্যানসার আক্রান্ত কোষ থেকে আসা ডিএনএ-র ক্ষুদ্র অংশ থাকতে পারে। সেগুলি বিশ্লেষণ করে ক্যানসারের সম্ভাব্য সংকেত খুঁজে পেতে সাহায্য করছে এআই।

৬.  ক্যানসারের একেবারে প্রাথমিক পর্যায়ে কোষে যে ছোটখাটো পরিবর্তন দেখা দেয়, তা বিশ্লেষণ করতে পারে এই প্রযুক্তি। ফলে রোগের প্রাথমিক ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা বাড়ে।

৭. গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল মাল্টি-ক্যানসার আর্লি ডিটেকশন। একটি রক্তপরীক্ষার মাধ্যমে একাধিক ধরনের ক্যানসারের সম্ভাব্য সংকেত শনাক্ত করার চেষ্টা চলছে।

৮. রোগীর বয়স, পারিবারিক ইতিহাস ও চিকিৎসা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট ধরনের ক্যানসারের ঝুঁকি সম্পর্কে ধারণা দিতে পারে এই প্রযুক্তি।

৯. বিপুল পরিমাণ চিকিৎসা সংক্রান্ত তথ্য অল্প সময়ে বিশ্লেষণ করতে পারে এআই। ফলে রোগ নির্ণয়ের প্রক্রিয়ায় সময় বাঁচে এবং চিকিৎসকের কাজেও সুবিধা হয়।

১০.  ক্যানসারের ধরন, কোষের বৈশিষ্ট্য এবং রোগের বিস্তার সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে চিকিৎসার উপযুক্ত পদ্ধতি নির্ধারণে চিকিৎসকদের সহায়তা করতে পারে এআই।

কতটা নির্ভরযোগ্য এই প্রযুক্তি?

ক্যানসার শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে। তবে এখনও সব ধরনের ক্যানসার শনাক্ত করার ক্ষেত্রে এই প্রযুক্তি সমান ভাবে কার্যকর নয়। পরীক্ষায় ভুল ফল আসার সম্ভাবনাও রয়েছে। তাই এআইয়ের রিপোর্টকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া যায় না। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমেই রোগ সম্পর্কে নিশ্চিত হতে হবে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক