১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন মাসের শুরুতেই একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও পরিষেবা সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে চলেছে। আগামী ১ ডিসেম্বর, ২০২৬ থেকে ক্রেডিট কার্ডের খরচ, ব্যাঙ্কঋণের সুদের হার, পেনশন, আধার আপডেট এবং বিনিয়োগ সংক্রান্ত নিয়মে নজর রাখতে হবে সাধারণ মানুষকে। 

SBI ক্রেডিট কার্ডে বাড়তে পারে অতিরিক্ত খরচ

১ ডিসেম্বর থেকে SBI Card-এর নির্দিষ্ট কিছু উচ্চমূল্যের লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে গ্রাহকদের। নতুন নিয়ম অনুযায়ী, ৩০ হাজার টাকার বেশি পরিবহণ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ১ শতাংশ অতিরিক্ত ফি এবং তার উপর প্রযোজ্য কর ধার্য হতে পারে। 

RBI-এর বৈঠকে নজর ঋণগ্রহীতাদের 

ডিসেম্বরের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মনিটারি পলিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বৈঠক। সেখানে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলির ঋণের সুদের হারেও পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। 

কমোডিটি ট্রেডিংয়ে নতুন মার্জিন নিয়ম

১ ডিসেম্বর থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র নতুন মার্জিন সংক্রান্ত নিয়ম কার্যকর হওয়ার কথা। কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিংয়ের ক্ষেত্রে পণ্যের অস্থিরতা বা Volatility অনুযায়ী ন্যূনতম প্রাথমিক মার্জিন ৬, ৮ অথবা ১০ শতাংশ হতে পারে। 

NRI-দের জন্য ডিজিটাল KYC-তে সুবিধা

৩ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু অনাবাসী ভারতীয় (NRI), OCI কার্ডধারী এবং বিদেশি নাগরিকদের জন্য ডিজিটাল KYC প্রক্রিয়ায় সুবিধা আসতে পারে। FATF-সম্মত দেশগুলিতে বসবাসকারী যোগ্য ব্যক্তিরা ভারতে শারীরিকভাবে উপস্থিত না থেকেও SEBI-নিবন্ধিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে দূর থেকেই ডিজিটাল KYC সম্পন্ন করতে পারবেন। 

পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ 

পেনশনভোগীদের জন্য ডিসেম্বরের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া। নিয়মিত পেনশন পেতে বার্ষিক জীবন প্রমাণপত্র বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। 

আধার কার্ডে ইমেল আপডেটের খরচে স্বস্তি

আধার সংক্রান্ত পরিষেবাতেও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। UIDAI-এর নির্দিষ্ট সুবিধা অনুযায়ী, আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ইমেল ঠিকানা যোগ করা বা আপডেট করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত ৭৫ টাকার ফি মকুব করা হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র অ্যাপের মাধ্যমে ইমেল আপডেটের ক্ষেত্রেই প্রযোজ্য।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি